ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া বিপিএম (বার), পিপিএমকে গ্রেড-১ পদে পদোন্নতি দেয়া হয়েছে।সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের এক আদেশে তাকে এ পদোন্নতি প্রদান করা হয়েছে। ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন

মো. আছাদুজ্জামান মিয়া ৭ জানুয়ারি ২০১৫ সাল থেকেই ডিএমপি কমিশনার হিসেবে দায়িত্বপালন করছেন। তিনি ১৯৮৫ সালে সহকারী পুলিশ সুপার (বিসিএস) হিসেবে পুলিশ বাহিনীতে যোগদান করেন।

তার চাকরিজীবনে পুলিশ সুপার হিসেবে সুনামগঞ্জ, পাবনা, টাঙ্গাইল জেলায় কর্মরত ছিলেন। এছাড়া তিনি ডিআইজি হিসেবে খুলনা রেঞ্জ, চট্টগ্রাম রেঞ্জ, ঢাকা রেঞ্জ ও হাইওয়ে রেঞ্জে দক্ষতা এবং পেশাদারিত্বের সঙ্গে দায়িত্বপালন করেছেন।