দীর্ঘদিন ধরে কারাগারে রয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম জিয়া।অরফানেজ ট্রাস্ট মামলায় জামিন পেলেও এখনো ছাড়া পাচ্ছেন না তিনি। অন্যান্য ,মামলায় গ্রেফতার দেখিয়ে কারাগারে রাখা হচ্ছে খালেদা জিয়াকে । মুক্তি পাচ্ছেন না এ নেএী।তবে এবার দারুণ এক সুখবর পেলেন কাগাগারে বসে। ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন
বেগম খালেদা জিয়াকে ছয় মাসের জামিন দিয়েছেন হাইকোর্ট। কুমিল্লার চৌদ্দগ্রামে বাসে পেট্রোল বোমা হামলার ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে করা হয় এই মামলা। জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় সাজা হওয়ায় গত ৮ ফেব্রুয়ারি থেকে কারাগারে থাকা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ওই মামলাতেও জামিন পেয়েছেন।এর আগেও এ মামলায় হাইকোর্টে জামিন আবেদন করেছিলেন খালেদা জিয়া।
তখন ওই আবেদনের শুনানি শেষে ২৬ জুলাইয়ের মধ্যে বিচারিক আদালতকে জামিন আবেদন নিষ্পত্তির নির্দেশ দিয়েছিলেন হাইকোর্টের একই বেঞ্চ। এর পর ২৬ জুলাই কুমিল্লার বিশেষ ট্রাইব্যুনাল-১ খালেদা জিয়ার জামিন নামঞ্জুর করে আদেশ দেন।এ পরিপ্রেক্ষিতে গত ২৯ জুলাই ফের হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় জামিন আবেদন করেন খালেদা জিয়া। আজ আবেদনের শুনানি নিয়ে তাকে ছয় মাসের জামিন দেন আদালত।
প্রসঙ্গত,গত ৮ ফেব্রুয়ারি বকশীবাজারে কারা অধিদফতরের প্যারেড গ্রাউন্ডে স্থাপিত ঢাকার বিশেষ জজ আদালত-৫ এর বিচারক ড. মো. আখতারুজ্জামান জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়ার পাঁচ বছরের কারাদণ্ড দেন।বর্তমানে তিনি কারাগারে রয়েছেন।





