পৃথিবীতে দিন দিন বিকৃতকামী লোকদের সংখ্যা যেন বেড়েই চলেছে। এর প্রকোপ এতটাই ভয়ঙ্কর রুপ নিয়েছে যে শুধু এটা মানুষের সাথেই সীমাবদ্ধতা নেই। বরং মানুষ ছাড়িয়ে পশু দের দিকেও তাদের নজর চলে গেছে এইসব মানুষরূপী পশুদের। ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন

নারী ও শিশু ধর্ষণের জন্য একের পর এক শিরোনামে আসা ভারতে ক’দিন আগে নতুন করে আলোচনায় আসে ছাগল গণধর্ষণের ঘটনা। বিশ্বব্যাপী আলোচিত এই ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার এক গর্ভবতী গরু ধর্ষণের শিকার হয়েছে।

শুক্রবার ঘটনাটি ঘটেছে ভারতের মধ্যপ্রদেশের বেতুল এলাকায়। এ ঘটনায় ৫০ বছর বয়সী এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। এমনই সংবাদ পরিবেশন করেছে

মাই নেশনের এক প্রতিবেদনের বরাত দিয়ে কলকালা ২৪*৭ জানায়, ঘটনাটি ঘটে শুক্রবার রাতের দিকে। বাড়ি ফেরার পথে গরুর সঙ্গে এক ব্যক্তিকে অশ্লীল কাজকর্ম করতে দেখেন মহেশ আগরওয়াল নামক এক ব্যক্তি। তাঁর থেকেই ছড়িয়ে পরে সমগ্র বিষয়টি। তিনি এলাকার কয়েকজন যুবককে সম্পূর্ণ ঘটনা তুলে ধরেন।

খুব দ্রুত ছড়িয়ে পরে গরু ধর্ষণের খবর। অভিযুক্তকে গ্রেফতারের দাবিতে রাস্তায় প্রতিবাদে নামে অনেকে। প্রতিকূল পরিস্থিতি সামাল দিতে আসরে নামতে হয় পুলিশকে। আশ্বাস দেওয়া হয় অভিযুক্তের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার। সেই আশ্বাসের পরে ওঠে অবরোধ। ভারতীয় দণ্ডবিধির ২৯৫ এবং ৩৭৭ ধারায় রুজু হয় মামলা। এরপরে গ্রেফতার করা হয় অভিযুক্তকে।

এর আগে এক গর্ভবতী ছাগলকে গণধর্ষণের অভিযোগ উঠেছিল হরিয়ানার মেওয়াট শহরে। ওই ঘটনায় জড়িত ছিল আট জন। ওই আটজন মদ্যপ অবস্থায় ও ড্রাগে আচ্ছন্ন ছিল। স্থানীয় একটি বাড়ি থেকে ছাগলটিকে চুরি করে তার উপর রাতভর পাশবিক অত্যাচার চালায় ওই আটজন। তাদের অত্যাচার সহ্য করতে না পেরে মারা যায় ছাগলটি। মেডিক্যাল পরীক্ষায় গণধর্ষণের প্রমাণ মিলেছে।

পশুদের উপর যেভাবে যৌন নির্যাতনের ঘটনা বাড়ছে তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন আসার। বলেন, ”এরা আগে পশুদের প্রথমে নিজেদের লালসার শিকার বানায়। তারপর মহিলাদের টার্গেট করে। এই ঘটনা খুবই উদ্বেগের।” সমগ্র ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।