গত ২৯ শে জুলাই এর ঘটনার পর থমকে গিয়েছিল পুরো দেশ। শুধু দেশের ভেতরেই নয় দেশের বাইরেও এর যথেষ্ট প্রভাব লক্ষ্য করা গেছে। এক কথায় পুরো বিশ্বকে নাড়িয়ে দিয়েছিল নিরাপদ সড়ক চেয়ে শিক্ষার্থীদের আন্দোলন। ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন

কিন্তু সেই আন্দোলন ধিরে ধিরে মোড় নিতে থাকে অন্যদিকে। তবে আজ থেকে আবার সাভানিক হতে শুরু করেছে পরিস্থিতি।

এবার আন্দোলন স্থগিত করে ক্লাসে ফেরার ঘোষণা দিয়েছে নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা। গতকাল রোববার অনেক স্থানে শিক্ষার্থীদের রাজপথে না এসে ক্লাসমুখী হতে দেখা গেছে। এদিন বিকেলে চট্টগ্রামের জেলা প্রশাসকের সঙ্গে এক বৈঠকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা জানায়, আজ সোমবার থেকে তারা পুরোদমে ক্লাসে মনোনিবেশ করবে। রংপুর ও মৌলভীবাজারের পরিস্থিতিও ছিল শান্ত।

শিক্ষার্থীরা আন্দোলনে না নেমে ক্লাসে ফিরে গেছে। এ ছাড়া কয়েকটি জেলায় স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের মতবিনিময় সভা হয়েছে। শিক্ষকরাও তাদের শিক্ষার্থীদের ক্লাসমুখী করার অঙ্গীকার করেন।

এদিকে, রাজধানীর ধানমণ্ডি ও জিগাতলায় আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে গতকাল খুলনা, রাজশাহী, সিলেট, বরিশাল ও কুষ্টিয়ায় বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।

বিক্ষোভ হয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়েও। তারা কোমলমতি শিক্ষার্থীদের ওপর ন্যক্কারজনক হামলার নিন্দা এবং হামলাকারীদের অবিলম্বে গ্রেফতার ও শাস্তির দাবি জানিয়েছেন। অন্যদিকে, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জের সিমরাইল মোড়ে হামলার শিকার হয়েছেন দুই পুলিশ সদস্য। দুপুর সোয়া ১২টার দিকে ঢাকা মহানগর পুলিশের একটি ভ্যানে হামলা চালিয়ে সামনের কাচ ভাংচুর করে স্কুল ড্রেস পরা কয়েক যুবক।

গাজীপুর মহানগরের স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, মাদ্রাসাসহ সব শিক্ষা প্রতিষ্ঠানপ্রধানদের সঙ্গে মতবিনিময় করেছেন নবনির্বাচিত মেয়র মোহাম্মদ জাহাঙ্গীর আলম। সকাল ১০টায় টঙ্গী পাইলট স্কুল অ্যান্ড কলেজে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় সিটি করপোরেশনের নবনির্বাচিত কাউন্সিলররাও উপস্থিত ছিলেন। সভাপতিত্ব করেন টঙ্গী সরকারি বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ রফিকুল ইসলাম। সভায় মেয়র জাহাঙ্গীর আলম বলেন, শিক্ষার্থীদের যৌক্তিক দাবি প্রধানমন্ত্রী শেখ হাসিনা মেনে নিয়েছেন। এখন তারা ক্লাসে ফিরে যাক।

নগরীর শিববাড়ি মোড়ে দিনভর অবস্থান নিয়ে বিক্ষোভ করেছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এ সময় কেডিএ এভিনিউ, মজিদ সরণি ও খুলনা-যশোর মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। সকাল সাড়ে ১০টা থেকে রাজশাহী-ঢাকা মহাসড়ক দুই ঘণ্টা অবরোধ করে বিক্ষোভ সমাবেশ করেছে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এ সময় তারা অনির্দিষ্টকালের জন্য ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা দেন।

বরিশাল নগরীর সিঅ্যান্ডবি সড়কের সরকারি সৈয়দ হাতেম আলী কলেজ সংলগ্ন চৌমাথায় মানববন্ধন করেছে সরকারি সৈয়দ হাতেম কলেজসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কয়েকশ’ শিক্ষার্থী।

সিদ্ধিরগঞ্জে পুলিশভ্যানে হামলা :সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি জানান, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জের শিমরাইল মোড়ে পুলিশভ্যানে এ হামলা হয়েছে। দুপুরে মাদানীনগর এলাকায় একদল যুবক পুলিশের গাড়ির কাগজ পরীক্ষা করে। এ সময় তাদের কাগজপত্র সরবরাহ করলেও হঠাৎ করে স্কুল ড্রেস পরা একদল যুবক ভ্যানে হামলা করে সামনের কাচ ভাংচুর করে বলে জানিয়েছেন পিকআপের চালক কনেস্টবল সুনীল। সিদ্ধিরগঞ্জ থানার ওসি আব্দুস সাত্তার টিটু বলেন, স্কুল ড্রেস পরা একদল যুবক এ হামলা চালিয়েছে।