ছাত্র ছাত্রীদের আন্দোলনের মুখে সারাদেশের যোগাযোগ ব্যবস্থায় মারাত্নক ভাবে দুর্ভোগে পড়ছে সাধারন মানুষ। বেপরোয়া বাসচাপায় রাজধানীর শহীদ রমিজ উদ্দিন কলেজের দুই শিক্ষার্থী মৃত্যুর ঘটনায় সারা দেশের মতো ময়মনসিংহেও ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন
বিক্ষোভ করছে নগরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।যানবাহনে নিরাপত্তার অজুহাতে জেলা মটর মালিক সমিতি চতুর্থ দিনেও ময়মনসিংহ থেকে সকল রুটে বাস চলাচল বন্ধের ঘোষণা দিয়েছেন। এতে দুর্ভোগে পড়েছে সাধারন যাত্রীরা।
ময়মনসিংহ জেলা পরিবহন মটর মালিক সমিতির সভাপতি মমতাজ উদ্দিন সরকার জানিয়েছেন, নিরাপত্তার কারণে রবিবার (৫ আগস্ট) সকাল থেকে নগরীর মাসকান্দা, পাটগুদাম এবং টাঙ্গাইল বাস টার্মিনাল থেকে ঢাকাসহ জেলার আঞ্চলিক সড়কেও অনির্দিষ্ট কালের জন্য বাস চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। শিক্ষার্থীদের আন্দোলন শীতিল হলে পুনরায় বাস চলাচল স্বাভাবিক হবে।
বেপরোয়া বাসচাপায় রাজধানীর শহীদ রমিজ উদ্দিন কলেজের দুই শিক্ষার্থী মৃত্যুর ঘটনায় সারা দেশের মতো ময়মনসিংহেও বিক্ষোভ করছে নগরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। তারা একাধিক যানবাহন ভাংচুরও করে। এই কারণে ময়মনসিংহ হতে গত বৃহস্পতিবার (২ আগস্ট) থেকে বাস চলাচল বন্ধ রেখেছে জেলা মটর মালিক সমিতি।





