হাবিপ্রবি প্রতিনিধিঃ গতকাল শনিবার নিরাপদ সড়কের দাবীতে ঢাকায় আন্দোলনরত শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) সামনে দিনাজপুর- ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন
রংপুর মহাসড়কে অবরোধ কর্মসূচি পালন করে সাধারণ শিক্ষার্থীরা। রবিবার( ৫ আগষ্ট) সকাল ১০টা থেকে বিশ্ববিদ্যালয়ের সামনে দিনাজপুর -রংপুর মহাসড়কে রাস্তায় অবস্থান ও অবরোধ কর্মসূচি শুরু করে এবং দুপুর ১টা ৪৫ মিনিটে অবরোধ কর্মসূচি শেষ করে।
এদিকে আন্দোলনের কারণে শিক্ষার্থীরা রবিবার বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের ক্লাস পরীক্ষা বর্জন ।এ সময় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা “দাবী মোদের একটাই,নিরাপদ সড়ক চাই” জিগাতলায় হামলা কেন প্রশাসন জবাব চাই “আমার ভাইয়ের রক্ত, বৃথা যেতে দিব না” জেগেছে রে জেগেছে,ছাত্র সমাজ।
জেগেছে” আর নয় প্রতিবাদ ,এবার হবে প্রতিঘাত”অত্যাচারীর কালো হাত,ভেঙ্গে দাও,গুড়িয়ে দাও”ইত্যাদি শ্লোগান দিতে থাকে অবরোধকারী শিক্ষার্থীরা জানান,” গতকাল ঢাকায় স্কুল কলেজের শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে এবং হামলাকারীদের গ্রেফতার করে দ্রুত শাস্তির দাবী করে। স্বতঃস্ফূর্তভাবে শিক্ষার্থীরা অবরোধ কর্মসূচিতে অংশ গ্রহণ করে।” অপর দিকে হাবিপ্রবি শাখা ছাত্রলীগের একটি অংশ বিশ্ববিদ্যালয়ের রিমা চত্ত্বরে অবস্থান নেয়।





