গত ২৯ শে জুলাই বিমানবন্দর এলাকায় বেপরোয়া গাড়ি চালানোর জন্য সড়ক দুর্ঘটনায় নিহত হন দুইজন কলেজ শিক্ষার্থী। আর এর পর থেকেই রাজধানীতে শুরু হয় নিরাপদ সড়ক চেয়ে আন্দোলন। যা ছড়িয়ে পরে সারা দেশে। ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন

এবার নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের আন্দোলনের সঙ্গে একাত্মতা পোষণ করে রবিবার সকাল থেকে শাহবাগে অবস্থান নেয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েক হাজার শিক্ষার্থী। সকাল ১১টা থেকেই শাহবাগ মোড়ে অবস্থান নিয়ে নানা ধরনের স্লোগান দেয় তারা। তাদের হাতে ছিল নিরাপদ সড়কের দাবিতে বিভিন্ন স্লোগান সংবলিত ফেস্টুন ও প্ল্যাকার্ড। পরে সেখান থেকে একটি অংশ মিছিল করে সায়েন্সল্যাব হয়ে জিগাতলায় অবস্থান নেয়।

এর আগে শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজনেস অনুষদে মানববন্ধনের আয়োজন করা হয়। এতে অংশ নেন ব্যাংকিং অ্যান্ড ইন্সুরেন্স ও মার্কেটিং বিভাগসহ বিভিন্ন বিভাগের পাঁচ শতাধিক শিক্ষার্থী। মানববন্ধনে সংহতি জানান বিজনেস অনুষদের বিভিন্ন বিভাগের শিক্ষকরাও। রাজু ভাস্কর্যের সামনে মানববন্ধন করেন শিক্ষার্থীরা।