গতকাল সিলেট সিটি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়ে বিকেল চারটায় শেষ হয়।সিলেট সিটি করপোরেশন নির্বাচনে কয়েকটি নাশকতা ছাড়া সুষ্ঠ ভাবে ভোট দিয়েছে ভোটাররা ।এতে জয়ের দার প্রান্তে বিনপির প্রার্থী আরিফুল। ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন
আরিফুল হক চৌধুরীর জয় নিয়ে রাজনীতিক ব্যাক্তিরা নাানন মন্তব্য করেছে ।তবে এবার এক মন্তব্য করলেরন বিএনপির যুগ্ম মহাসচিব মাহবুব উদ্দিন খোকন।
সিলেট সিটি করপোরেশন নির্বাচনে বিএনপির প্রার্থী আরিফুল হক চৌধুরীর জয়কে ‘দুর্ভাগ্যের’ বলে মন্তব্য করেছেন দলের যুগ্ম মহাসচিব মাহবুব উদ্দিন খোকন। মঙ্গলবার নির্বাচন কমিশিনে বিএনপির আয়-ব্যয়ের হিসেব জমা দিয়ে বেড়িয়ে আসার সময় সিলেটে জয়ের ব্যপারে সাংবাদিকদের প্রশ্নে তিনি বলেন, এটা দুর্ভাগ্য।
খোকন বলেন, সারাদিন পুলিশ-আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীরা কেন্দ্র দখল করেছে। তার পরও দুর্ভাগ্যক্রমে সেখানে (সিলেটে) বিএনপি জিতে গেছে আমি বলব।এই দুর্ভাগ্য বিএনপির না সরকারের- এমন প্রশ্নে বিএনপির যুগ্ম মহাসচিব বলেন, ‘এটা জনগণের দুর্ভাগ্য।’
ব্যাখ্যা জানতে চাইলে বলেন, সন্ত্রাস, কারচুপি, আগের দিন রাতে ব্যলট পেপার নিয়ে নেবে, সিল মারবে এবং সকালে ভোট শুরু হওয়ার সঙ্গে সঙ্গে ব্যলট বাক্সে ঢুকিয়ে রাখবে। এটা কি নির্বাচন হলো?
এত কিছু হলে বিএনপি কীভাবে জিতল, এই প্রশ্নে খোকন বলেন, ‘সিলেটে সুষ্ঠ ভোট হলে দুই থেকে তিন লাখ ভোটের ব্যবধানে আমরা জিততাম। তিন থেকে চার হাজার ভোটে জিততাম না। তারা হয়তো এসটিমেন্ট (মুল্যায়ন) করতে পারেনি পুলিশ ও সন্ত্রাসীরা যে জনগণ এত ভোট দিয়েছে।
তিনি বলেন, ভোট ‘সুষ্ঠু’ হলে তিন লাখ ২১ হাজার ৭৩২ ভোটারের এই নগরীতে দুই থেকে তিন লাখ ভোটে জিতত বিএনপি।
যে দুই মহানগরে বিএনপি হেরেছে, সেই দুটির বিষয়ে খোকন বলেন, বরিশালে ১১ টার সময় নির্বাচন শেষ হয়ে গেছে। রাজশাহীতেও একই অবস্থা। এটা কোনও নির্বাচই না। এখানে ভোটারা ভোট দিতে পারেননি, তারা বাধাগ্রস্ত হয়েছে । সরকারি পৃষ্ঠপোষকতায় সন্ত্রাসী দিয়ে এবং আইন শৃঙ্খলা বাহিনী এবং সরকারি কর্মকর্তারা পর্যন্ত ভোট দিয়েছে।
উল্লেখ্য, সিসিক নির্বাচনে ১৩২টি কেন্দ্র থেকে পাওয়া বেসরকারি ফলে বিএনপির মেয়র প্রার্থী আরিফুল হক চৌধুরী ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৯০ হাজার ৪৯৬ হাজার ভোট। অপরদিকে নৌকা প্রতীকে আওয়ামী লীগের মেয়র প্রার্থী বদর উদ্দিন আহমদ কামরান পেয়েছেন ৮৫ হাজার ৮৭০ ভোট। যে দুটি কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত রেখেছে নির্বাচন কমিশন সেখানে মোট ভোটার সংখ্যা ৪ হাজার ৭৮৭।তবে বাকি দুটি কেন্দ্রে কবে নাগাত ভোট অনুষ্ঠিত হবে এ ব্যপারে কিছু জানা যায়নি।





