ইতি মধ্যে শেষ হয়ে গেছে তিন সিটি করপোরেশনর ভোট গ্রহন। এখন চলছে গননা। তিন সিটির বরিশাল এবং রাজশাহীতে ইতি মধ্যে আওয়ামী লীগ এগিয়ে থাকলেও সিলেটের চিত্র অনেকটাই ভিন্ন। যেন হাড্ডা হাড্ডি লড়াই ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন

তবে শেষ পর্যন্ত সিলেট সিটি করপোরেশন নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থী আরিফুল হক চৌধুরী বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তিনি ভোট পেয়েছেন ৯০ হাজার ৪৯৬। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ প্রার্থী বদর উদ্দিন আহমেদ কামরান পেয়েছেন ৮৫ হাজার ৮৭০ ভোট।

উল্লেখ্য সিলেট সিটিতে মোট ভোটার ৩ লাখ ২১ হাজার ৭৩২ জন। এর মধ্যে পুরুষ ১ লাখ ৭১ হাজার ৪৪৪ জন ও মহিলা ১ লাখ ৫০ হাজার ২৮৮ জন। ভোট কেন্দ্র ১৩৪টি ও ভোট কক্ষ ৯২৬টি। এ সিটিতে মেয়র প্রার্থী মোট ৭ জন।