ইতি মধ্যে শেষ হয়ে গেছে তিন সিটি করপোরেশনর ভোট গ্রহন। এখন চলছে গননা। তিন সিটির বরিশাল এবং রাজশাহীতে ইতি মধ্যে আওয়ামী লীগ এগিয়ে থাকলেও সিলেটের চিত্র অনেকটাই ভিন্ন। ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন

নিজের কেন্দ্রেই হেরে গেছেন সিলেট সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়রপ্রার্থী বদরউদ্দিন আহমদ কামরান। সিলেট সরকারি পাইলট উচ্চবিদ্যালয় কেন্দ্রের ভোটার ছিলেন কামরান।

উক্ত কেন্দ্রে ভোটের ফলাফলে বিএনপির প্রার্থী আরিফুল হক চৌধুরীর কাছে ১৩০ ভোটের ব্যবধানে হেরে যান তিনি।

সোমবার সন্ধ্যায় নির্বাচন কমিশন ঘোষিত বেসরকারি ফলাফলে এ তথ্য জানা যায়।

সিলেট সরকারি পাইলট উচ্চবিদ্যালয় কেন্দ্রে ধানের শীষ প্রতীকে আরিফুল হক চৌধুরী পেয়েছেন ৭৭৬টি ভোট আর নৌকা প্রতীকে কামরান পেয়েছেন ৬৪৬ ভোট।

এ ছাড়া জামায়াতের প্রার্থী (স্বতন্ত্র) এহসানুল মাহবুব জোবায়ের পেয়েছেন ২৬ ভোট।

উল্লেখ্য সিলেট সিটিতে মোট ভোটার ৩ লাখ ২১ হাজার ৭৩২ জন। এর মধ্যে পুরুষ ১ লাখ ৭১ হাজার ৪৪৪ জন ও মহিলা ১ লাখ ৫০ হাজার ২৮৮ জন। ভোট কেন্দ্র ১৩৪টি ও ভোট কক্ষ ৯২৬টি। এ সিটিতে মেয়র প্রার্থী মোট ৭ জন।