দশ লাখ টাকা ক্ষতিপূরণ- রাজধানীর ক্যান্টনমেন্ট থানা এলাকায় জাবালে নূর পরিবহনের বাসের চাপায় নিহত দিয়া আক্তার মিম ও আব্দুল করিম দুই শিক্ষার্থীর প্রত্যেকের পরিবারকে পাঁচ লাখ করে দশ লাখ টাকা (টোকেন মানি) দেওয়ার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। আগামী সাত দিনের মধ্যে জাবালে নূর পরিবহন ও বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটিকে (বিআরটিএ) এ টাকা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন

আজ (৩০ জুলাই) সোমবার বিকেল ৪টার দিকে বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি মো. খায়রুল আলমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেয়।

যদিও রিটে দুই পরিবারকে এক কোটি টাকা করে মোট দুই কোটি টাকা ক্ষতিপূরণ দেয়ার নির্দেশনা চাওয়া হয়েছিল।

একইসঙ্গে আদালত আহতদের চিকিৎসার ব্যয়ভার বহনের জন্য জাবালে নূর পরিবহন কর্তৃপক্ষকে আদেশ দিয়েছেন।
সোমবার (৩০ জুলাই) হাইকোর্টের বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি খায়রুল আলমের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন।

এদিন রিটের পরবর্তী আদেশের জন্য ১২ আগস্ট দিন নির্ধারণ করেছেন আদালত। ওই দিনের মধ্যে বিআরটিএ কর্তৃপক্ষকে প্রতিবেদন দিতেও বলা হয়েছে।

এছাড়া ২ মাসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেয়ার জন্য বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) অ্যাকসিডেন্ট রিসার্চ ইনস্টিটিউটের পরিচালকের প্রতি নির্দেশ দেয়া হয়েছে। এতে সহায়তা করবে পুলিশ কমিশনার ও বিআরটিএ।

এর আগে জনস্বার্থে সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বাদী হয়ে সোমবার দুপুরে হাইকোটের্র সংশ্লিষ্ট শাখায় এই রিট দায়ের করেন।

উল্লেখ্য, রোববার দুপুরে হোটেল রেডিসনের সামনে জিল্লুর রহমান ফ্লাইওভার ঘেঁষে রাস্তার বাঁ-পাশে দাঁড়ানো শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের একদল শিক্ষার্থীর ওপর উঠে যায় জাবালে নূর পরিবহনের একটি বেপরোয়া বাস। এতে দুই শিক্ষার্থী নিহত হন। আহত হন আরও বেশ কয়েকজন শিক্ষার্থী।