আজ রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনে সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়।রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনে জয়ের দাড়প্রান্তে আওয়ামী লীগ। ১৩৮টি ভোটকেন্দ্রের মধ্যে ১১২টি কেন্দ্রের ফলাফল প্রকাশ করা হয়েছে। ফলাফলে দেখা যায় আওয়ামী লীগের মেয়র প্রার্থী এএইচএম খায়রুজ্জামান লিটন ১,৩৪,৪০৬ ভোট পেয়েছেন। ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন
বিএনপির প্রার্থী মোসাদ্দেক হোসেন বুলবুল পেয়েছেন ৬২,৭২৭ ভোট। ফলাফলে নৌকা মার্কার পার্থী ৭১,৬৭৯ ভোটে এগিয়ে রয়েছেন।কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটলেও শান্তিপূর্ণ ভাবে বিকেল ৪টা পর্যন্ত একটানা চলে ভোটগ্রহণ।
রাজশাহী সিটিতে এবার মোট ভোটার ৩ লাখ ১৮ হাজার ১৩৮ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৫৬ হাজার ৮৫ জন এবং মহিলা ভোটার ১ লাখ ৬২ হাজার ৫৩ জন। মোট ভোটকেন্দ্র ১৩৮টি ও ভোট কক্ষ ১ হাজার ২৬টি। রাজশাহী সিটিতে মেয়র পদে ৫ জন লড়ছেন।





