দিনভর ভোটগ্রহণ শেষে সিলেট সিটি করপোরেশন নির্বাচনের ফলাফল ঘোষণা শুরু হয়েছে। এরই মধ্যে দুটি ইভিএমসহ ৬২টি কেন্দ্রের ফলাফল ঘোষণা করা হয়েছে। ফলাফলে আওয়ামী লীগের মেয়র প্রার্থী বদর উদ্দিন আহমেদ ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন
কামরান পেয়েছেন ৩৯,২৯৯ ভোট। বিএনপির প্রার্থী আরিফুল হক চৌধুরী পেয়েছেন ৪০,৮৩২ ভোট। ফলাফলে বিএনপি প্রার্থী ১,৫৩৩ ভোটে এগিয়ে রয়েছেন।
এর আগে ৪০ টি কেন্দ্রের ফলাফলে আওয়ামী লীগের মেয়র প্রার্থী বদর উদ্দিন আহমেদ কামরান পেয়েছিল ২৬,৭০৬ ভোট। বিএনপির প্রার্থী আরিফুল হক চৌধুরী ২৫,২৯৬ ভোট। ফলাফলে আওয়ামী লীগের মেয়র প্রার্থী ১,৪১০ভোটে এগিয়ে ছিলেন।
সিলেট সিটি করপোরেশন নির্বাচন সকাল ৮ টায় ভোটগ্রহণ শুরু হয়। কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটলেও শান্তিপূর্ণ ভাবে বিকেল ৪ টা পর্যন্ত একটানা চলে ভোটগ্রহন।
সিলেট এবার মোট ভোটার ৩ লাখ ২১ হাজার ৭৩২ জন। পুরুষ ১ লাখ ৭১ হাজার ৪৪৪ জন এবং মহিলা ভোটার ১ লাখ ৫০ হাজার ২৮৮ জন। ভোটকেন্দ্র ১৩৪টি ও ভোট কক্ষ ৯২৬টি। এই সিটিতে মেয়র পদে অংশগ্রহণ করেছেন মোট ৭ জন।=-





