সিলেট সিটি করপোরেশন নির্বাচন সকাল ৮ টায় ভোটগ্রহণ শুরু হয়।সিলেট সিটি করপোরেশন নির্বাচনে ৩ টি কেন্দ্রের ফলাফল প্রকাশ করা হয়েছে। ফলাফলে আওয়ামী লীগের মেয়র প্রার্থী বদর উদ্দিন আহমেদ কামরান পেয়েছেন ১৮৬৪ ভোট। ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন

বিএনপির প্রার্থী আরিফুল হক চৌধুরী পেয়েছেন ১৭২৬ ভোট। ফলাফলে আওয়ামী লীগের প্রার্থী ১৩৮ ভোটে এগিয়ে রয়েছেন।কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটলেও শান্তিপূর্ণ ভাবে বিকেল ৪ টা পর্যন্ত একটানা চলে ভোটগ্রহন।

সিলেট এবার মোট ভোটার ৩ লাখ ২১ হাজার ৭৩২ জন। পুরুষ ১ লাখ ৭১ হাজার ৪৪৪ জন এবং মহিলা ভোটার ১ লাখ ৫০ হাজার ২৮৮ জন। ভোটকেন্দ্র ১৩৪টি ও ভোট কক্ষ ৯২৬টি। এই সিটিতে মেয়র পদে অংশগ্রহণ করেছেন মোট ৭ জন।