রাজধানীর কুর্মিটোলা এলাকায় বিমানবন্দর সড়কে যাত্রীবাহী বাসের চাপায় দুই শিক্ষার্থী নিহতের ঘটনায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে দেয়ার সময় নৌপরিবহনমন্ত্রী শাজাহান খানের হাসিমাখা মুখের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে গেছে। সেই সঙ্গে দূর্ঘটনা প্রসঙ্গে দেওয়া তার বক্তব্য তুমুল সমালোচনা তৈরি করেছ। ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন
গতকাল (২৯ জুলাই) রোববার বিমানবন্দর সড়কের হোটেল রেডিসনের বিপরীত দিকে অপেক্ষারত একদল কলেজ শিক্ষার্থীর ওপর যাত্রীবাহী জাবালে নূর বাস উঠিয়ে দেয়ায় ওই দুই শিক্ষার্থী প্রাণ হারান। জাবালে নুর পরিবহনের মালিক নৌপরিবহন মন্ত্রীর শ্যালক নান্নু মিয়া।
রোববার দূর্ঘটানর পর ভিন্ন বিষয়ে এক সংবাদ সম্মেলনে উপস্থিত হলে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কার্যকরী সভাপতির দায়িত্বে থাকা শাজাহান খানকে দূর্ঘটনায় দুই ছাত্র নিহত হওয়ার বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে নৌপরিবহনমন্ত্রী বলেন, সড়ক দুর্ঘটনায় ভারতে প্রতিদিন অসংখ্য মানুষ মারা যায় কিন্তু সেখানো কোন আলোচনা হয় না। আলোচনাটা শুধু বাংলাদেশেই হয়।আমাদের প্রতিবেশী দেশ ভারতে প্রতি ঘণ্টায় সড়ক দুর্ঘটনায় ১৬ জন মারা যায়। কিন্তু সেখানে এতো আলোচনা হতে দেখি না। দুর্ঘটনায় আলোচনাটা শুধু বাংলাদেশেই হচ্ছে।’ শাস্তির বিষয়ে মন্ত্রী বলেন, ‘আমি ব্যক্তিগতভাবে মনে করি, যে যতটুকু অপরাধ করবে, তার শাস্তি ততটুকুই হবে। সেই শাস্তি নিয়ে বিরোধিতা করার সুযোগ নেই।
সড়ক দুর্ঘটনার পর সাংবাদিকরা রোববার সচিবালয়ে নৌমন্ত্রীর কাছে সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের শীর্ষনেতা হিসেবে এ বিষয়ে প্রতিক্রিয়া জানতে চান। গণমাধ্যমকর্মীরা বলেন, ‘আপনার নিয়ন্ত্রিত পরিবহন শ্রমিক সংগঠনের বাসগুলোর প্রতিযোগিতায় রাজধানীতে দুর্ঘটনার হার আশঙ্কাজনকহারে বেড়েছে। প্রতিনিয়ত মানুষ মারা যাচ্ছেন, আহত হচ্ছেন কিংবা পঙ্গুত্ব বরণ করছেন। এসব ঘটনার দায় শ্রমিক সংগঠনগুলো এড়াবে কিভাবে?’
এসময় মন্ত্রী হাসতে হাসতে বলেন, প্রোগ্রামের সঙ্গে বিষয়টি কিন্তু সম্পর্কিত না। গতকালও ভারতের মহারাষ্ট্রে এক সড়ক দুর্ঘটনায় ৩৩ জন প্রাণ হারিয়েছেন। এগুলো নিয়ে বাংলাদেশে যেভাবে কথা বলা হয়, ওখানে কেউ এভাবে বলে না। শুধু এইটুকুই বলছি, যতটুকু অপরাধ করবে, তার শাস্তি সেভাবেই পাবে। এ বিষয়ে পরে আরো আলোচনা হবে।
নৌপরিবহন মন্ত্রী হাসি আর দূর্ঘটনা প্রসঙ্গে তার বক্তব্য ও হাসি নিয়ে ফেসবুকে চলছে তুমুল সমালোচনার ঝড়।





