এই ঘটনাটি ঘটে চিনে জিয়াংসু প্রদেশে।মহিলাটির নাম ঝাং । ঝাং নামের মহিলা যখন তলপেটে প্রচণ্ড ব্যাথা অনুভব করল তখন সে ডাক্তারের কাছে যায়।স্থানীয় চ্যাংঝাউ উজিং পিপসল হাসপাতালের ডাক্তার অপারেশন করার পরামর্শ দেয় । তারপর মহিলার পেট থেকে বাহির করে প্রায় ৩,০০০ পাথর। ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন
পরীক্ষায় দেখা যায় অসংখ্য পাথর রয়েছে ওই মহিলার কিডনিতে। হাসপাতালের ইউরোলজি বিভাগের চিকিত্সক নিয়াইক্সিন জানিয়েছেন, ‘কিডনিতে অত পাথর দেখে আমাদের চোখ ছানাবড়া হয়ে গিয়েছিল।চিকিৎসকরা জানান, অস্ত্রোপচার করে পাথর বার করা ছাড়া উপায় নেই।
অস্ত্রোপচার করে মহিলার বৃক্ক থেকে ২,৯৮০টি পাথর বার কতস্ক্র চিকিৎসকরা । পাথর গুনতে প্রায় ১ ঘণ্টা সময় লাগে চিকিৎসকদের ।
জানিয়েছেন, ডায়াবেটিসের ফলে সংক্রমণের জেরেই এই বিপুল সংখ্যাক পাথর তৈরি হয়েছিল ওই মহিলার কিডনিতে। রোগী এখন সুস্থ আছেন বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।
তবে কিডনি থেকে সব থেকে বেশি পাথর বেরনোর নজির রয়েছে এদেশেরই মহারাষ্ট্রের এক ব্যক্তির। ধরনাজ ওয়াডিল নামে ওই ব্যক্তির কিডনি থেকে ১,৭২,১৫৫টি পাথর বেরিয়েছিল। সেজন্য তাঁর নাম উঠেছে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে।





