রাজশাহী স্যাটেলাইট টাউন হাই স্কুল কেন্দ্রে ভোট দিতে এসেছেন ফারাহ নূর। কেন্দ্রে ভোট দিতে এসেছেন অন্য অনেকেই, তার ভিড়ে ফারাহের বিষয়টি আলাদা হয়ে গেছে তার বয়সের কারণে। ৮০ ঊর্ধ্ব এই নারী সোজা হয়ে হাঁটতে পারেন না, সঙ্গে নিয়ে এসেছেন মেয়ে তাহেরা নূরকে। আর কখনও ভোট দিতে পারেন কি না, সেই সংশয়ের কথাই বললেন। ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন

রিকশা করেই কেন্দ্রের ভেতরে স্কুলের করিডোরে আসেন ফারাহ। এমনিতে বাহনের জন্য ফটক খোলা হয়নি কেন্দ্রের। তবে তাকে দেখে সবাই উৎসাহের সঙ্গেই কাজটি করলেন। জানতে চাইলেন, কোনো সাহায্য লাগবে কি না।

এই শরীর নিয়ে ভোট দিতে এলেন?- জানতে চাইলে এই ভোটার বলেন, ‘আর কখনও দিতে পারি কি না জানি না। জীবনের শেষ ভোট দিতে আসছি। ভালোই লাগছে।’