অাগের দিনের তুলনায় সারাদেশ নরী নির্যাতন অনেকটা কমে গেছে। তবুও সরকারের কঠোর আইন অমান্য করে একদল স্বামী বউদের ওপর নানা ধরনের অত্যাচার করে থাকে। বিশেষ করে পনের টাকা তবে বর্তমানে নানা ধরনের অপকর্মে নিজের বউকে লিপ্ত করতে বাধ্য করছেন স্বামীরা টাকা উপায়ের জন্য । এমনি এক ঘটনা ঘটেছে মৌলভীবাজারে জানা গেছে ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে নাজমিন বেগম নামে এক গৃহবধূকে দেহ ব্যবসায় নামানোর জন্য চাপ প্রয়োগের অভিযোগ পাওয়া গেছে । এ ঘটনায় ওই গৃহবধূ তার স্বামী, শ্বাশুড়ী ও মামা শ্বশুরের বিরুদ্ধে থানায় অভিযোগ করেছেন।
জানা যায়, গত ৬মাস পূর্বে উপজেলার উত্তর মাজদিহি গ্রামের কন্যা নাজমিন বেগমের সাথে শ্রীমঙ্গলের কালাপুর ইউনিয়নের সাকির মিয়ার পুত্র পারভেজ মিয়ার বিয়ে হয়। বিয়ের ৬ মাস যেতে না যেতেই স্বামী-শাশুড়ী গৃহবধূকে প্রথমে যৌতুকের দাবিতে শারীরিক নির্যাতন শুরু করে।
গত ৯ জুলাই স্বামী পারভেজ মিয়া ও শ্বাশুড়ী নূরজাহান বেগম জানায় তাকে দিয়ে দেহ ব্যবসা করাবে। এ কু-প্রস্তাবে রাজী না হওয়ায় আসামীরা গৃহবধূকে দেহ ব্যবসায় বাধ্য করাতে নির্যাতন করে।পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে দেয়।
খবর পেয়ে আইন সহায়তা কেন্দ্র শ্রীমঙ্গল উপজেলা শাখার সাধারণ সম্পাদক আমজাদ হোসেন বাচ্চু গৃহবধূকে দেখতে স্বাস্থ্য কমপ্লেক্সে যান এবং সবরকম আইনগত সহায়তার আশ্বাস দেন তিনি।
গত শনিবার আইন সহায়তা কেন্দ্রের সহায়তায় গৃহবধূ শ্রীমঙ্গল থানায় স্বামী, শ্বাশুড়ী ও মামা শ্বশুরের বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করেন।
আজ রবিবার গৃহবধূ সাংবাদিকদের বলেন, তার মাদকাসক্ত স্বামী শ্বাশুড়ী অসামাজিক কার্যকলাপে জড়িত। আমাকে সে পথে টানা জন্য তারা অনেক দিন থেকে শারীরিক ও মানসিক ভাবে নির্যাতন চালিয়ে আসছিল।
এ ঘটনার ব্যপারে চাইলে শ্রীমঙ্গল থানার এসআই হাফিজ বলেন, অভিযোগ পেয়ে গতকাল শনিবার রাতেই অভিযুক্ত আসামিদের ধরতে বাড়িতে অভিযান চালানো হয়েছে তবে কাউকে পাওয়া যায়নি। পুলিশ আসার সংবাদ পেয়ে পালিয়ে গেছে সবাই । তবে তাদের গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানান পুলিশ কর্মকর্তা।





