শারীরিক মিলন নিয়ে আমাদের সমাজে প্রচলিত কিছু ভুল ধারণা রয়েছে যা কখনই সঠিক নয়। ফলে না বুঝে বা না জানার কারণে বড় ধরনের ভুল করে থাকেন অনেকেই। পাঠকদের জন্য সচেতনতা গড়ে তুলতে সে সকল ভুল ধারণাগুলো দেয়া হল। ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন
ঋতু চলাকালীন সময় শারীরিক মিলন-
বহু দিনের প্রচলিত সাধারণ ধারণা যে, নারীরা ঋতু চলাকালীন সময় শারীরিক মিলন করলে গর্ভবতী হন না। কিন্তু এটা সত্যি নয়। কারণ ঋতু চলাকালেও নারীর ডিম্বাণু এবং পুরুষের শুক্রাণু গর্ভের উষ্ণ পরিবেশে বেশ কিছুকাল থেকে যেতে পারে।
বয়স্কদের শারীরিক মিলন হার্টঅ্যাটাকের ঝুঁকি:
প্রচলিত সাধারণ ধারণা বয়স্ক কোনো ব্যক্তি বা হৃদরোগী শারীরিক মিলন করতে গিয়ে হার্টঅ্যাটাক হয়েছেন। কিন্তু এক গবেষণায় দেখাই গেছে, সেক্স বরং হার্টের জন্য ভালো। তা ছাড়া উত্তেজনার বশে যে হার্টঅ্যাটাকের কথা বলা হয় তার সম্ভাবনা একেবারে নেই বললেই চলে।
বয়সে ১০ বছরের পার্থক্য শারীরিক মিলন জন্য ভাল:
নারী ও পুরুষের জীবনে একটি বিশেষ সময়ে মিলন উত্তেজনা সর্বোচ্চ পর্যায়ে পৌঁছৈ এবং এ ক্ষেত্রে তাদের মাঝে ১০ বছরের ব্যবধান থাকে। এই প্রচলিত তথ্যটি ভুল। মূলত মানুষ সারা জীবন ধরে যেকোনো সময়েমিলন উত্তেজনার চরমে পৌঁছতে পারে। কারণ যৌন আকাঙ্ক্ষা প্রতিনিয়ত ওঠা-নামা করে। তাই এটি কখন চরমে যাবে তা বলা যায় না।
বয়সের ব্যবধান পুরুষদের প্রতারণার কারণ:
বয়সের ব্যবধানে পুরুষরা প্রতারণা করেন এবং এই ধারণাটি ভুল। নারী-পুরুষের মাঝে যেকোনো সময় অপরজনের সঙ্গে প্রতারণার প্রবণতা আসতে পারে। মূলত অসুখী সম্পর্ক এবং যৌন অতৃপ্তি থেকে প্রতারণার প্রবণতা আসে।
সংসারের কাজে সহায়তা মিলন উত্তেজনা বৃদ্ধিকারক:
সংসারের কাজে পুরুষরা সহায়তা করলে স্ত্রীরা মিলন উত্তেজনায় ভোগেন- এমন তথ্যটি অনেকেই বিশ্বাস করেন। গবেষণায় দেখা গেছে, উল্টোটাই সত্য। বরং পুরুষরা বাড়িতে নারীদের কাজ বেশি করলে তাদের উত্তেজনা কমে যায়। আবার, তারা যখন পুরুষালি কাজ বেশি করেন তখন উত্তেজনা বাড়ে।
হাত ও পায়ের পাঞ্জা বড় হলে যৌনকর্মে বেশি সক্ষম:
পুরনো একটি ধারণ এমন যে, লম্বা পুরুষের বড় আকারের হাতের পাঞ্জা ও পায়ের পাতা থাকলে তাদের মিলনকর্মে বেশি সক্ষম। এটিও একটি ভুল ধারণা। তা ছাড়া এর সঙ্গে পুরুষাঙ্গের আকারেরও কোনো সম্পর্ক নেই। পাশাপাশি এসব আকারের সঙ্গে যৌন তৃপ্তিরও কোনো সম্পর্ক নেই।





