আজ শনিবার সকালে চিকিৎসকের অবহেলায় এক অন্তঃসত্ত্বার মৃত্যু হয়েছে অভি্যোগ হয়েছে। ঘটনাটি ঘটেছে সাভারের একটি বেসরকারি হাসপাতালে। ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন
সাভার পৌর এলাকার আনন্দপুর মহল্লায় রূপসী বাংলা হাসপাতালে শেফালী আক্তারকে অন্তঃসত্ত্বা অবস্থায় নেয়া হলে চিকিৎসকের অবহেলায় তার মৃত্যু হয় বলে মদাবি স্বজনদের ।
এ ঘটনার পর থেকে হাসপাতালের লোকজন পলাতক রয়েছে।মৃত ওই নারীর নাম শেফালী আক্তার (২৪)। তিনি গাজীপুর জেলার সদর থানার ইছড় গ্রামের সাকিবুল হাসানের স্ত্রী।
শেফালী আক্তারের মা আমেনা আক্তার জানান, গত বৃহস্পতিবার বিকেলে মেয়ের প্রসব ব্যথা উঠলে এক দালালের মাধ্যমে রূপসী বাংলা হাসপাতালে ভর্তি করা হয়। পরে তাকে সিজার না করে হাসপাতালের ডাক্তার ওষুধ খাওয়ান।
ওষুধ খাওয়ার পরে তার ব্যথা উঠলে রোগীর আর খোঁজ খবর নেননি হাসপাতাল কর্তৃপক্ষ।অবশেষে শনিবার সকালে তার মেয়ের মৃত্যু হয়। হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলায় তার মেয়ের মৃত্যু হয়েছে দাবি করে তিনি বলেন,
মৃত্যুর খবর পেয়ে হাসপাতালের চিকিৎসকরা পালিয়ে যায়। পরে খবর পেয়ে পুলিশ তার লাশ উদ্ধার করেছে।এ বিষয়ে সাভার মডেল থানার এসআই এনামুল হক বলেন, রোগীর স্বজনদের অভিযোগের ভিত্তিতে ওই হাসপাতালের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।





