রাজশাহী, বরিশাল ও সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ৪৪ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। আগামী ৩০ জুলাই ওই তিন সিটিতে নির্বাচন অনুষ্ঠিত হবে। ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন

শনিবার (২৮ জুলাই) দুপুরে বিজিবি’র জনসংযোগ কর্মকর্তা মুহম্মদ মোহসিন রেজা বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, সিটি কর্পোরেশন নির্বাচন উপলক্ষে রাজশাহী সিটি কর্পোরেশন এলাকায় ১৫ প্লাটুন, বরিশালে ১৫ প্লাটুন এবং সিলেট সিটি কর্পোরেশন এলাকায় ১৪ প্লাটুনসহ মোট ৪৪ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

২৮ জুলাই থেকে ৩১ জুলাই পর্যন্ত মোট ৪৪ প্লাটুন বিজিবি সদস্য তিন সিটি কর্পোরেশনের নির্বাচনী এলাকায় দায়িত্ব পালন করবেন।

এছাড়া তিন সিটি কর্পোরেশনের প্রত্যেক নির্বাচনী এলাকায় অতিরিক্ত ৪ প্লাটুন করে বিজিবি রিজার্ভ রাখা হয়েছে। প্রয়োজনে আরও বিজিবি মোতায়েনের জন্য প্রস্তুত রয়েছে। এর পাশাপাশি র‌্যাব-পুলিশের সদস্যরাও তাদের টহল অব্যাহত রেখেছে বলে জানিয়েছেন তিনি।