১৬ বছরের এক ছাত্রীকে টানা এক বছর ধরে লাগাতার ধর্ষণ এবং ভিডিও ধারন করে ব্ল্যাকমেইলের অভিযোগে গ্রেফতার হল নাচের শিক্ষক। ঘটনাটি ঘটেছে ভারতের গাজিয়াবাদের সাহিবাবাদ থানার অন্তর্গত রুদ্র ডান্স একাডেমিতে। নির্যাতিতার বাবার অভিযোগের ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন
ভিত্তিতে আটক সুমিত ঘোষ ওরফে রুদ্র ঘোষের বিরুদ্ধে পকসো আইনে অভিযোগ দায়ের হয়েছে। ঘটনায় এখন পর্যন্ত নাচের শিক্ষক সহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে বলে জানায় পুলিশ।
নির্যাতিতা ছাত্রীর পরিবারের লোকজন জানায়, প্রায়সময়ই ঘর থেকে টাকা উধাও হয়ে যেতো। সেই টাকার কোনও হদিশই আর পাওয়া যেতো না। একদিন নির্যাতিতার বাবা দেখে ফেলেন যে তার মেয়েই ঘর থেকে টাকা চুরি করছে। এরপর মেয়েকে চেপে ধরলে সে সব কথা জানিয়ে দেয়। এরপরই পরিবারের পক্ষ থেকে পুলিশে অভিযোগ দায়ের করা হয়।
নির্যাতিতার বাবার অভিযোগ, ওই যুবক তার মেয়েকে গত এক বছর ধরে ডান্স একাডেমির ভিতরেই ব্ল্যাকমেল করে লাগাতার ধর্ষণ করেছে। কিশোরীটি বাধা দিলে, ধর্ষণের ভিডিও করে তা ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে ২ লাখ টাকাও নিয়েছে। এর ফলে ক্ষতি হয়েছে মেয়ের পড়াশোনাতেও।





