প্রতিনিয়ত কত রকমের ঘটনাই না ঘটে চলেছে আমাদের চারিপাশে কিন্তু কিছু কিছু ঘটনা এতটাই মারাত্মক এবং এতটাই নিকৃষ্ট যে মনে হয় যেন মানুষের চেয়ে পশুরাই অনেক ভালো। ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন
চাঁদপুর জেলার ফরিদগঞ্জে সালেহা বেগম (৮০) নামে এক বৃদ্ধা মাকে আছাড় মেরে হত্যার অভিযোগ উঠেছে ছেলে আবুল কালাম বাহার মিজির (৪৫) বিরুদ্ধে।
মঙ্গলবার (২৪ জুলাই) এ ঘটনা ঘটে উপজেলার গোবিন্দপুর উত্তর ইউনিয়নের ধানুয়া গ্রামে ঘটনা ঘটে। এ ঘটনায় মিজিকে আটক করেছে পুলিশ।
জানা যায়, সালেহা বেগম সোমবার রাতে ঘরে ঘুমিয়ে ছিলেন। মঙ্গলাবার ভোর বেলা তার ছেলে আবুল কালাম বাহার মিজি ঘরের দরজায় এসে মাকে ডাকাডাকি করে। বৃদ্ধা মা ছেলের ডাক শুনে ঘরের দরজা খুলে দিলে সে ঘরে ঢুকেই মায়ের ওপর হামলা করে। বেদম মারধরের এক পর্যায়ে তার মায়ের চোখ উপড়ে ফেলে এবং কোলে তুলে নিয়ে আছাড় দেয় আবুল কালাম বাহার মিজি। এতে বৃদ্ধার আর্তচিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে চাঁদপুর সদর হাসপাতালে ভর্তি করে। সেখানেই তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
আবুল কালাম বাহার মিজি দীর্ঘদিন মধ্যপ্রাচ্যের দেশ কাতারে ছিল। দেশে ফিরে আসার পর তিনি হঠাৎ করেই মানসিকভাবে রোগগ্রস্ত হয়ে পড়ে। তিনি নিজে এক বছর ধরে তাকে পাবনার মানসিক হাসপাতালে চিকিৎসা করিয়েছেন। গত তিন মাস পূর্বে সে সুস্থ হয়ে বাড়ি ফিরে আসলেও সম্প্রতি তার আবার সমস্যা দেখা দেয়।
এ ঘটনায় নিহত সালেহা বেগমের জামাই রুহুল আমিন বাদী হয়ে থানায় হত্যা মামলা দায়ের করেছেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা ফরিদগঞ্জ থানার এসআই কাজী মো. জাকারিয়া জানায়, মাকে হত্যা করার অপরাধে আবুল কালাম প্রকাশ বাহার মিজিকে আটক করা হয়েছে। ঘটনার কারণ অনুসন্ধান চলছে।





