সোমবার দুপুরে রাজধানীর ঢাকা ক্লাবে জ্যাম সিনেমার মহরত ও ব্যানার উন্মোচন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী। আগের দিন কুষ্টিয়া আদালতে মানহানির মামলায় জামিন চাইতে যান মাহমুদুর রহমান। সেখানে আদালত কক্ষ ঘেরাও করে রেখে মাহমুদুরের ওপর হামলা করে ছাত্রলীগের নেতা-কর্মীরা। ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন
এর আগে বিএনপি-জামায়াত জোট ক্ষমতায় থাকাকালে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরীও কুষ্টিয়ায় গিয়ে হামলার শিকার হয়েছিলেন। কাদের বলেন, ‘ ধরনের ঘটনা অনাকাঙ্ক্ষিত, অনভিপ্রেত। রাজনীতি ও সাংবাদিকতায় যে কারো ভিন্নমত থাকতে পারে৷ আমরা এ ধরনের হামলার সমর্থন করি না।’
‘ভিন্ন ভিন্ন মত থাকতেই পারে। বিভিন্ন সংবাদপত্র আছে-টেলিভিশন টকশো আছে, যে যেমন চাইছে বলছেন। এর জন্য কারও ওপর শারীরিকভাবে হামলা করতে হবে এ রাজনীতি বাংলাদেশ আওয়ামী লীগ অতীতেও করেনি আগামীতেও করবে না।’
এই ঘটনার বিচারের আশ্বাস দিয়ে ক্ষমতাসীন দলের নেতা বলেন, ‘মাহমুদুর রহমানের ওপর হামলায় জড়িতদের বিচার হওয়া উচিত। তাদের খুঁজে বের করে ব্যবস্থা নেওয়া হবে।’ ‘কুষ্টিয়ার ঘটনায় যারাই জড়িত তাদের খুঁজে বের করার জন্য পুলিশের আইজিপি’র সঙ্গে কথা বলেছি, ব্যবস্থা নিতে বলেছি।’ কারও নির্দেশনায় এ হামলা হয়নি সেটা নিশ্চিত করে আওয়ামী লীগ নেতা বলেন, ‘এটা একটি বিচ্ছিন্ন ঘটনা।’
হামলাকারীদের ‘ছাত্রলীগ নামধারী দুর্বৃত্ত’ আখ্যা দিয়ে কাদের বলেন, ‘ছাত্রলীগের নাম ব্যবহার করে এ ধরনের অপকর্ম অনেকেই করে। যারা এ ধরনের ঘটনা ঘটায় তারা অনুপ্রবেশকারী।’





