বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও তারেক রহমানের মামলা প্রত্যাহারের দাবিতে কর্মসূচি দিয়েছে যুবদল। ঘোষিত কর্মসূচি অনুযায়ী আগামী বৃহস্পতিবার দেশের সকল জেলা ও মহানগরীতে বিক্ষোভ করবে সংগঠনটি। ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন
যুবদল সভাপতি সাইফুল আলম নীরব ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন যথাযথভাবে কর্মসূচি পালন করতে নেতাকর্মীদের নির্দেশ দেন।
যুবদলের ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক কামরুজ্জামান দুলাল স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে নেতৃদ্বয় বলেন, ‘ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলায় বেগম খালেদা জিয়াকে সুচিকিৎসা দেয়া হচ্ছে না। আমরা অবিলম্বে তার মুক্তি দাবি করছি এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মামলা প্রত্যাহারের দাবি করছি।’





