বিভেক হীনতায় ভরে গেছে যুবসমাজ । যে কোন খারাপ কাজে বাধা খাচ্ছে না তারা । যুব সমাজ আজ ভয়ংকর দিকে যাচ্ছে দিন দিন ।তারি প্রতিফলনে বিভিন্ন অপকর্মে জরাচ্ছে যবক-যুবতীরা।এমনি একটি ঘটনা ঘটেছে লক্ষ্মীপুরে জানা গেছে। ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন

বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় খাদিজা খানম নামের স্কুলশিক্ষিকা ও তার বাবাকে প্রকাশ্যে পিটিয়ে আহত করা হয়েছে।জানা যায়, ওই স্কুলশিক্ষিকা বিদ্যালয় থেকে ফেরার পথে সদর উপজেলার বেড়ির মাথা এলাকায় প্রকাশ্যে পিটিয়ে আহত করা হয়েছে। এসময় তার বাবাকেও মারধর করা হয়। শনিবার বিকেলে বিদ্যালয় থেকে ফেরার পথে সদর উপজেলার বেড়ির মাথা এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, কয়েক বছর ধরে সাইদুর রহমান পরান লক্ষ্মীপুরের খন্দকারপুর উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক খাদিজা খানমকে উত্ত্যক্ত করে আসছে। সম্প্রতি তিনি ওই শিক্ষককে বিয়ের প্রস্তাব দেয়। বিয়েতে রাজি না হওয়ায় পরান ক্ষিপ্ত হয়ে দেখে নেয়ার হুমকি দেয়।

শনিবার (২১ জুন) স্কুল থেকে ফেরার পথে কয়েক সহযোগী নিয়ে পরান খাদিজার গতিরোধ করে তুলে নেয়ার চেষ্টা করে। একপর্যায়ে তার মাথায় আঘাত করে রক্তাক্ত করা হয়। এসময় বাবা সেকান্তর মিয়া মেয়েকে উদ্ধারে এগিয়ে এলে তাকেও মারধর করা হয়। তাদেরকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করা হয়। অভিযুক্ত পরান পৌরসভার পশ্চিম লক্ষ্মীপুর এলাকার জাহাঙ্গীর আলম নয়নের ছেলে।

এ ঘটনার ব্যপারে লক্ষ্মীপুর সদর মডেল থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) মো. মোসলেহ উদ্দিন জানান,ওই স্কুল শিক্ষককে মারধরের ঘটনায় ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।হামলার শিকার ওই শিক্ষিকা সহ তার পিতা হাসপাতালে রয়েছে ।থানায় এ ঘটনায় কোন মামলা হয়নি। অভিযোগ পেলে বকাটে যুবকের বিরুদ্ধে আইনগত ব্যাবস্থা নেয়া হবে।