নারায়ণগঞ্জের ফতুল্লায় শিশু গৃহকর্মীকে খুন্তির ছেঁকা ও গরম পানি নিক্ষেপ করে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন চালানোর অভিযোগে গৃহকর্তাকে আটক করেছে পুলিশ। শুক্রবার রাত ১২টায় ফতুল্লার পূর্ব ইসদাইর এলাকায় এ ঘটনা ঘঠে। নির্যাতনের শিকার হওয়া শিশু মাহি (৮)কে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন

স্থানীদের বরাত দিয়ে ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মঞ্জুর কাদের বলেন, প্রায় সময় গরম খুন্তি ছেঁকা ও গরম পানি শরীরে ঢেলে শিশুটিকে নির্যাতন চালায় গৃহকর্তা ও তার স্ত্রী। শুক্রবার মধ্যরাতে নির্যাতনের সময় চিৎকার শুনে প্রতিবেশিরা দরজা ভেঙ্গে শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। একই সময় গৃহকর্তা আতাউল্লাহ ও উরমী আক্তারকে উত্তম মাধ্যম দিয়ে পুলিশে দেয় এলাকাবাসী।

ওসি বলেন, এলাকাবাসী শিশুটির চিৎকার শুনে বাড়ির কাছে গিয়ে গৃহকর্তার কাছে জানতে চাইলে তারা স্বামী-স্ত্রী এলাকাবাসীর সাথে খারাপ