দিন দিন যেমন বাড়ছে মানুষের সংখ্যা তেমনি বাড়ছে মানুষের চাহিদাও। এবং সেই সাথে বিকৃত মনের কিছু মানুষের শারীরিক চাহিদাও যেন বেড়েই চলেছে। আর তারই সুযোগ নেয় একদল মহিলারা। আর তারই হচ্ছে পতিতা। তবে ক্রিকেট খেলার সাথেও যে এই নামটি জড়াবে তা ভাবতেও অবাক লাগে। ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন
ক্রিকেট আর দুর্নীতি নতুন কিছু নয়৷ স্পট-ফিক্সিং ও ম্যাচ গড়াপেটার পর এবার সেক্স স্ক্যান্ডালে নাম লেখাল ভারতীয় ক্রিকেট৷ সুন্দরী মহিলার জোগান দিলে মিলবে রাজ্য দলে খেলার সুযোগ৷ এমনই গুরুতর অভিযাগে উঠল আইপিএল চেয়ারম্যান রাজীব শুক্লার একজিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট আক্রাম সাইফির বিরুদ্ধে৷
হিন্দি নিউজ চ্যানেল নিউজ-১ এর রিপোর্ট অনুযায়ী উত্তরপ্রদেশের এক ক্রিকেটারকে রাজ্য দলে সুযোগ করে দেওয়ার পরিবর্তে যৌনকর্মী জোগাড় করে দিতে বলেছিলেন আইপিএল চেয়ারম্যানের এই অ্যাসিস্ট্যান্ট৷ বুধবার আক্রামের বিরুদ্ধে গুরুতর অভিযোগ এনেছিলেন উত্তরপ্রদেশ ক্রিকেটার রাহুল শর্মা৷ তার কাছ থেকে টাকা চেয়েছিলেন আক্রাম৷ তার বিরুদ্ধে আরও অভিযোগ, বোর্ডের বয়সভিত্তিক টুর্নামেন্টে টাকা নিয়ে ভুয়া জন্ম সার্টিফিকেট বের করে দিত৷
এই নিউজ চ্যানেলটি ক্রিকেটার রাহুল শর্মা ও আক্রামের ফোন কনভারসেশন রেকর্ড করে৷ যেখানে আক্রামকে পরিষ্কার বলতে শোনা যাচ্ছে যে, উত্তরপ্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশনে (ইউপিসিএ) তার হাত রয়েছে৷ আর রাজ্য দল তাকে সুযোগ করিয়ে দেবে, কিন্তু তার জন্য দিল্লির এক পাঁচতারকা হোটেলে মহিলা সপ্লাই দিতে হবে৷ তা হলে উত্তরপ্রদেশ দলে পরের কয়েকটি ম্যাচের পর শর্মাকে ঢুকিয়ে দেওয়া হবে৷ নাম জানাতে অনিচ্ছুক আরও কয়েকজন ক্রিকেটার জানিয়েছে, উত্তরপ্রদেশ দলে সুযোগ পাওয়ার জন্য ঘুষ দিতে হত৷ তবে ক্রিকেটারদের দাবি, উত্তরপ্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশনে কোনও হাত ছিল না আক্রামের৷
সব অভিযোগ উড়িয়ে দিবে আইপিএল চেয়ারম্যানের একজিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট বলেন, ‘আমার বিরুদ্ধে যে অভিযোগ করা হয়েছে, তা ভিত্তিহীন৷ ও যদি আমাকে মেয়ে সাপ্লাই দিত, তাহলে তো ও উত্তরপ্রদেশের হয়ে খেলত৷ কিন্তু সেটা তো হয়নি৷ ওর অভিযোগ সত্যি হলে ও রাজ্য দলের হয়ে খেলত৷ কখনও ও প্রথম ৬০ জনের দলেই ছিল না৷ জুনিয়র স্তরেও ও কোনও খেলেনি৷’ এ ব্যাপারে আইপিএল চেয়ারম্যান রাজীব শুক্লাকে ফোন করা হলেও তিনি কোনও উত্তর দেননি৷
দীর্ঘদিন ধরেই আক্রাম আইপিএল চেয়ারম্যান রাজীব শুক্লার ব্যক্তিগত একজিকিউটিভ হিসেব কাজ করছেন৷ বোর্ডের বেতনভুক্ত কর্মচারী তিনি৷ আক্রামের দাবি, ‘আমার ইমেজ খারাপ করতেই এই মিথ্যে অভিযোগ করা হচ্ছে৷ কিন্তু একদিন সত্যি সামনে আসবে৷ এটা আসলে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র৷’





