পার্শ্ববর্তী ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার হরিপুর গ্রাম থেকে বরযাত্রী নিয়ে নৌকায় মাধবপুর উপজেলার জোয়ালভাঙা কনের বাড়িতে যাচ্ছিলেন। পথে আদাঐর গ্রামের অদূরে খাস্টি নদীতে হেলে থাকা বিদ্যুতের তারে ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন

নৌকার বৈঠা লেগে মাঝি আবুল খায়ের বিদ্যুৎস্পর্শ হয়ে নদীতে পড়ে যান। এর পর তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছিল না। বুধবার দুপুর ১টার দিকে এ ঘটনা ঘটে।

নিখোঁজ হওয়ার ১৯ ঘণ্টা পর বরযাত্রীবাহী নৌকার মাঝি আবুল খায়েরের লাশ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ৭টার দিকে নদী থেকে স্থানীয়রা মাঝির লাশ উদ্ধার করেন। নিহত আবুল খায়ের পার্শ্ববর্তী নাসিরনগর উপজেলার হরিপুর গ্রামের টেকপাড়া এলাকার মৃত রহমত আলীর ছেলে।

মাধবপুর থানার ওসি চন্দন কুমার চক্রবর্তী জানান, দুর্ঘটনায় নৌকার মাঝি নিহত হলেও নৌকার আরোহীরা অক্ষত রয়েছেন। নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এর আগেও একই স্থানে হেলে থাকা বিদ্যুতের তারে নৌকা লেগে একাধিকবার হতাহতের ঘটনা ঘটেছে।