ইদানিং প্রায়ই দেখা যাচ্ছে ভেজাল বিরোধী অভিযান। কিন্তু যতই ভিতরে জাওা হচ্ছে ততই বেরিয়ে আসছে হোটেল ব্যবসায়িদের মুখোশ। এবার চট্টগ্রামেও হোটেলে মিলল মরা মুরগীর মাংস। ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন

জাল বিরোধী অভিযানের অংশ হিসেবে চট্টগ্রামের পাঁচলাইশ থানায় এক অভিযানে ‘হোটেল জামান’ এ মাংসের রঙ দেখে মরা মুরগি সনাক্ত করেছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। এসময় উক্ত হোটেলটিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

আজ মঙ্গলবার (১০ জুলাই) দুপুরে পাঁচলাইশ থানার মুরাদপুর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শিরীন আক্তার এ অভিযান পরিচালনা করেন।

জানা যায়, অভিযান চলাকালীন সময় মৃত মুরগিগুলো জব্দ করা হয়। এছাড়া পাশের ‘মক্কা হোটেল’ নামে আরও একটি হোটেলকে দই প্রস্তুত ও মেয়াদোত্তীর্ণের তারিখ না থাকায় ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

জেলা প্রশাসন সূত্র জানায়, নিয়মিত অভিযানের অংশ হিসেবে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। একটি সংঘবদ্ধ চক্র বিভিন্ন খামার, মুরগি পরিবহনের গাড়ি ও দোকান থেকে মরা মুরগি সংগ্রহ করে চিহ্নিত কিছু হোটেলে কম দামে সরবরাহ করে আসছে এমন অভিযোগ ছিল। হোটেলটির কর্মকর্তা-কর্মচারীরা স্বীকার করেছেন যে, কম দামে কিনে বেশি দামে বিক্রির জন্য মরা মুরগি সংগ্রহ করা হয়েছে।

ম্যাজিস্ট্রেট শিরীন আক্তার বলেন, অভিযানে পরিচালনার সময় দেখা যায় মুরগিগুলোর মাংসের রং একেবারে সাদা হয়ে গেছে। আরেকটু হলে পচন ধরত। তাছাড়া হোটেলটির কিচেনের পরিবেশও অত্যন্ত নোংরা। এসব অভিযোগে জামান হোটেলটিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

তিনি আরও জানান, পাশের মক্কা হোটেলকে নিজেদের তৈরি দইয়ের কৌটায় উৎপাদনের তারিখ ও মেয়াদ উল্লেখ না থাকায় ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।