ভালবাসা শব্দটা যতটা না মধুর ততটাই কষ্টেরও। অনেকেই সেই ভালোবাসা পেতে কত কান্ড করে বসেন প্রেমিক প্রেমিকা।তবে এবার প্রেমকে জয় করতে নিজের ধর্মকে ত্যাগ করলেন হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ এক নেতা। ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন

গ্রহন করলেন ইসলাম ধর্ম যাতে খুঁজে পেলেন শান্তি।এমন ঘটনাটির সাক্ষী হলো মাগুরা জানা গেছে। এক নারীর প্রেমের টানে হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ নেতা পার্থ সারথী বিশ্বাস ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। সেই সঙ্গে এক সন্তানের জননী ওই নারীর হাত ধরে পালিয়ে গেছেন তিনি।সোমবার বিকেলে মাগুরা জেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক সনজিৎ কুমার বিশ্বাস স্থানীয় সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন।

মাগুরা জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সনজিৎ কুমার বলেন, সদর থানা কমিটির সদস্য সচিব পার্থ সারথী বিশ্বাস নিজের থেকে প্রায় ১০ বছরের বড় এক গৃহবধূকে নিয়ে পালিয়ে গেছেন।

ওই গৃহবধূর ১৮ বছর বয়সী একটি ছেলেসন্তান রয়েছে। দীর্ঘদিন প্রেমের সম্পর্কের পর একপর্যায়ে ধর্মত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করে ওই মুসলিম নারীর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন তিনি।

এ ঘটনায় পার্থ সারথী বিশ্বাসকে দল থেকে বহিষ্কার করা হয়েছে বলে হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সনজিৎ কুমার নিশ্চিত করছেন।

এছাড়া পার্থ সারথী বিশ্বাস দলের নাম ভাঙিয়ে বিভিন্ন সরকারি অফিস-আদালতে অবৈধভাবে সুযোগ-সুবিধা নিয়েছেন বলেও অভিযোগ উঠেছে।এ ঘটনা জানাজানি হওয়ার পর জেলাজুড়ে আলোচনা-সমালোচনা শুরু হয়। মাগুরা শহরের হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান সম্প্রদায়সহ সব শ্রেণি-পেশার মানুষের মুখে এখন এই আলোচনা।

এমন ন্যাক্কারজনক ঘটনার ব্যপারে হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সনজিৎ কুমার আরও বলেন,পার্থ সারথী বিশ্বাস আর ওই মহিলা কোথায় আছে তা জানা যায়নি তারা গোপনে বসবাস করছেন।পার্থর এমন ঘটনায় হিন্দুদের প্রতি মানুষের ভ্যান্ত ধারনা সৃষ্টি হয়েছে যা হতাসা জনক।