আজ সোমবার (০৯ জুলাই) দুপুরে ডেসটিনি ২০০০ লিমিটেডের বিরুদ্ধে করা সম্পদের হিসাব জমা না দেওয়ার সংক্রান্ত দুর্নীতি সংক্রান্ত মামলার রায় দিয়েছে ঢাকার ৭ নম্বর বিশেষ জজ আদালত। ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন
এতে, ডেসটিনি ২০০০ লিমিটেডের পরিচালক মেজবাহ উদ্দিন স্বপনকে তিন বছরের কারাদণ্ডের আদেশ দেয়া হয়েছে। ঢাকার ৭ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক মো. শহিদুল হক এ রায় ঘোষণা করেন।
তিন বছরের কারাদণ্ডের পাশাপাশি তাকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে এবং জরিমানা অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড ভোগ করতে হবে। এ রায়ের পাশাপাশি মেজবাউদ্দিন স্বপনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের পিপি মাহমুদ হোসেন জাহাঙ্গীর। তিনি বলেন, আসামি মেজবাউদ্দিন স্বপনের বিরুদ্ধে ২০১৬ সালের ১০ এপ্রিল একটি নোটিশ জারি করে দুদক।
নোটিশের জাবাব না দেয়ায় ২০১৬ সালের ২৮ জুন দুদকের সহকারী পরিচালক মুজাজির হোসেন রমনা থানায় একটি মামলা দায়ের করেন।২০১৭ সালের ২০ মার্চ আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয়া হয়। মামলায় ৯ জন সাক্ষীর মধ্যে সবাই আদালতে সাক্ষ্য দিয়েছেন।





