ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কোটা সংস্কার আন্দোলনকারীদের নিয়ে বক্তব্য প্রত্যাহারের দাবি জানিয়েছেন ঢাবির শিক্ষক-শিক্ষার্থীরা । আজ সোমবার সকালে কোটা সংস্কার আন্দোলনে জড়িত থাকার অভিযোগে আটক আইন বিভাগের শিক্ষার্থী তরিকুল হাসানের মুক্তির দাবিতে এক মানববন্ধনে শিক্ষক-শিক্ষার্থীরা এই দাবি জানান। ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন
আইন অনুষদের সামনে আয়োজিত মানববন্ধনে কয়েকশ শিক্ষার্থী ও বিভিন্ন বিভাগের শিক্ষকরা অংশ নেন। এসময় তারা আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদ জানান। একই সঙ্গে তারা প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি অনুযায়ী দ্রুত প্রজ্ঞাপন দেয়ারও দাবি জানান।
এদিকে আইন অনুষদে ক্লাস ও পরীক্ষায় শিক্ষার্থীরা অংশ নিচ্ছেন না। এ অনুষদের শিক্ষার্থীরা তাদের সহপাঠী তরিকুলের মুক্তি না পাওয়া পর্যন্ত ক্লাস-পরীক্ষায় অংশ নেবেন না বলে ঘোষণা দিয়েছেন।





