আজ রোববার ঢাকা মহানগর হাকিম আসাদুজ্জামান নুরের আদালতে মামলার তদন্তকারী কর্মকর্তা ভিসির বাসা ভাঙচুর ও তথ্যপ্রযুক্তি আইনের দুই মামলায় সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের যুগ্ম আহ্বায়ক রাশেদ খানকে ফের ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন
শুনানি শেষে আদালত দুই মামলায় পাঁচদিন করে ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেন। ফেসবুক লাইভে প্রধানমন্ত্রীকে কটূক্তি করার অভিযোগে গ্রেফতার মো. রাশেদ খানকে জিজ্ঞাসাবাধের জন্য এর আগে ২ জুলাই (সোমবার) পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।
গত ১ জুলাই (রোববার) শাহবাগ থানায় ছাত্রলীগ নেতার তথ্য যোগাযোগ ও প্রযুক্তি মামলায় তাকে গ্রেফতার করা হয়। মামলার অভিযোগ থেকে জানা গেছে, শিক্ষার্থীদের আন্দোলনের পরিপ্রেক্ষিতে সম্প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংসদে কোটা বাতিলের ঘোষণা দেন যা প্রজ্ঞাপন প্রকাশের প্রক্রিয়াধীন রয়েছে।





