আগামী ২১ জুলাই রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সাম্প্রতিককালের ‘সর্ববৃহৎ’ সমাবেশ করার ঘোষণা দিয়েছে আওয়ামী লীগ স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তরণের প্রাথমিক স্বীকৃতিপত্র অর্জন, ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন
ভারতের নজরুল বিশ্ববিদ্যালয় থেকে সম্মানসূচক ডিলিট ডিগ্রি অর্জনসহ নানা কারণে শেখ হাসিনাকে সংবর্ধনা দিতে এই সমাবেশ করবে ক্ষমতাসীন দল।
‘২১ জুলাই প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেয়া গণসংবর্ধনায় স্মরণকালের সর্ববৃহৎ একটা সমাবেশ আমরা ঐতিহাসিক সোহরাওয়ার্দীনে প্রদর্শন করতে পারব আমরা।’ কাদের বলেন, ‘আজকে স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশের বলিষ্ঠ যাত্রা শুরু করেছে বাংলাদেশ। এ শুভযাত্রার তিনি (শেখ হাসিনা) অধিনায়ক, তাঁর নেতৃত্বে বাংলাদেশে আজ এ উন্নয়ন সম্ভব হয়েছে।’
যৌথসভায় আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আব্দুর রাজ্জাক, আবদুল মতিন খসরু, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ, জাহাঙ্গীর কবির নানক, প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, এনামুল হক শামীম, খালিদ মাহমুদ চৌধুরী, তথ্য ও গবেষণা সম্পাদক আফজাল হোসেন, ত্রাণ সম্পাদক সুজিত রায় নন্দী, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক আব্দুস সবুর, উপ-প্রচার সম্পাদক আমিনুল ইসলাম, উপ-দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, কার্যনির্বাহী সদস্য এসএম কামাল হোসেন, রিয়াজুল কবির কাওছার, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবুল হাসনাত।





