বরগুনা জেলার পাথরঘাটা উপজেলার চরদুয়ানী ইউনিয়নে বিয়ের আশ্বাস দিয়ে প্রতারণা করায় প্রেমিক হৃদয়ের ( ২২) বাড়িতে তিন দিন ধরে অনশন করছেন প্রেমিকা সাথি (১৮)। হৃদয়ের সঙ্গে আমার দীর্ঘ দিনের প্রেমের সম্পর্ক। ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন

আমরা এক সঙ্গে বিভিন্ন স্থানে ঘুরেছি। বিভিন্ন হোটেলে স্বামী-স্ত্রী পরিচয়ে থেকেছি। হৃদয় আমাকে খুব শিগগিরই বিয়ে করবে বলে কথা দিয়েছিল। আমি বিয়ের প্রস্তাব দিলে হৃদয় পালিয়ে যায়।

প্রেমের নামে সবকিছু খুইয়ে সাথী এখন একই ইউনিয়নের বাসিন্দা প্রেমিক হৃদয়ের (২২) বাড়িতে অনশন শুরু করেছে। গত মঙ্গলবার থেকে মো. হৃদয়ের বাড়িতে অনশন করে সাথী। বিয়ে না করলে ওই বাড়িতেই আত্মহত্যা করবে বলে সাফ জানিয়ে দিয়েছেন সাথী। হৃদয় পাথরঘাটা উপজেলার চরদুয়ানী ইউনিয়নের খলিফারহাট এলাকার ইয়াছিন গোমস্তার ছেলে। সাথী একই ইউনিয়নের তাফালবাড়িয়া গ্রামের হেমায়েত মৃধার মেয়ে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বরিশাল বিএম কলেজের অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থী মো. হৃদয়ের সঙ্গে সাথী আক্তারের (১৮) প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। প্রায় তিন বছর ধরে চলে তাদের প্রেম। পরে বিয়ে করতে অস্বীকার করায় প্রেমিকের বাড়িতে অনশন করছেন সাথী আক্তার।

এ বিষয়ে সাথী আক্তারের বাবা হেমায়েত মৃধা বলেন, আমার মেয়ে সাথী অনেকদিন আগে বাড়ি থেকে টাকা-পয়সা ও স্বর্ণালংকার নিয়ে হৃদয়ের সাথে পালিয়ে যায়। এখন শুনেছি হৃদয়ের বাড়িতে আছে। এ বিষয়ে আমি আর কিছু জানি না।