এক ছাত্রী ও শিক্ষকের ‘আপত্তিকর’ ছবি ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগের মাধ্যম হোয়াটসঅ্যাপে। এরপর তুমুল বিক্ষোভ ও ভাঙচুর করেছেন ক্ষুব্ধ অভিভাবকরা। ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন

বৃহস্পতিবার (৫ জুলাই) ভারতের কলকাতার নিউটাউন এলাকায় এ ঘটনা ঘটে। খবর আনন্দবাজার পত্রিকা।

ঘটনাটি নিউটাউনের পাথরঘাটা স্কুলের। অভিযুক্ত শিক্ষকের নাম অরিন্দমকুমার মণ্ডল। তিনি স্কুলের বিজ্ঞানের শিক্ষক। বৃহস্পতিবার অরিন্দমকুমারের সঙ্গে ওই স্কুলের দশম শ্রেণির এক ছাত্রীর ঘনিষ্ঠ একটি ছবি হোয়াটসঅ্যাপে ছড়িয়ে পড়ে। ছবিটি কয়েক ঘণ্টার মধ্যেই ভাইরাল হয়ে যায়। এরপরই ওই শিক্ষককে উচিত শিক্ষা দিতেই কয়েক ঘণ্টার মধ্যেই স্কুলের সামনে হাজির হন অভিভাবকরা। একপর্যায়ে তারা স্কুলে ঢুকে শুরু করেন তুমুল ভাঙচুর, ইট-পাটকেল নিক্ষেপ। অবরুদ্ধ করে রাখেন শিক্ষকদের।

অভিভাবকদের অভিযোগ, এর আগেও বিভিন্ন সময় ছাত্রীরা ওই শিক্ষকের নামে অভিযোগ জানিয়েছিল।

অভিভাবকদের দাবি, ওই ছাত্রীর সঙ্গে রীতিমতো জোর করেই ঘনিষ্ঠ হয়েছেন ওই শিক্ষক।

পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই শিক্ষককে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে।