সারাদেশের বিভিন্ন হসাপাতালগুলোতে বিভিন্ন ধরনের দুনিতী হয়ে থাকে । এ ধরনের অপরাধ নিমূলের লক্ষে সারাদেশে র্যাব বাহীনি কাজ করে থাকে। গতকাল বুধবার রাজধানীর ধানমন্ডির এ হাসপাতালটিতে র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলমের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন
এ অভিযানে রাজধানীর জাপান-বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতালকে ৮ লাখ টাকা জরিমানা করেছে র্যাবের একটি ভ্রাম্যমান আদালত।
জানা যায় হাসপাতালটিতে অপারেশন থিয়েটারে মেয়াদোত্তীর্ণ ওষুধ, সংবেদনশীল ওষুধ ও সার্জিক্যাল সামগ্রী থাকায় এ জরিমানা করা হয় জানিয়ে সারওয়ার আলম বলেন, ” হাসপাতালের কয়েকটি বিভাগে অভিযান চালানো হয়। তাদের অপারেশন থিয়েটারে গিয়ে কয়েকটি সংবেদনশীল ওষুধ ও সার্জিক্যাল সামগ্রী পাওয়া যায়, যেগুলোর অধিকাংশই ছিল মেয়াদোত্তীর্ণ। তাই তাদের ৮ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
এর আগেও ২০১৬ সালের ফেব্রুয়ারিতে মৃত শিশুকে আইসিইউতে চিকিৎসাধীন দেখানোসহ নানা অনিয়মের দায়ে এই হাসপাতালকে ১১ লাখ টাকা জরিমানা করা হয়। এ ঘটনায় ব্যাখ্যা দেয়ার জন্য হাসপাতাল কর্তৃপক্ষকে ডেকেছিলেন উচ্চ আদালত।
র্যাব, স্বাস্থ্য অধিদফতর এবং ওষুধ প্রশাসন অধিদফতর সম্মিলিতভাবে সেই অভিযানটি চালিয়েছিল। তবে বার বার একি ধরনের অপরাধ করছে হাসপাতালের কতৃপক্ষ। যারা এ ধরনের অপরাধে লিপ্ত যাদের দ্বারা এ কাজ হয়েছে তাদের আইনের আওতায় এন কঠোর শাস্তির ব্যবস্থা করা দরকার।





