৪ বছরের শিশু গণধর্ষণের শিকার। এই শিশুকে ধর্ষণ করে চার নাবালক শিশু। তাদের সব গুলির বয়স ৬ থেকে ১২ বছরের মধ্যে। এই ঘটনাটি ঘটে ভারতের উত্তরপ্রদেশের কানপুরে গত ৩০ জুনে।পরে চার নাবালককে গ্রেফতার করে মঙ্গলবার অভিযুক্তকে আদালতে হাজির করা হয়। ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন

জানা গেছে, কানপুরের মহারাজপুর থানা এলাকার এই ঘটনায় বাকরুদ্ধ অসংখ্য মানুষ। পুলিশ সূত্রে খবর, ৪ বছরের মেয়েটি বাড়ির বাইরে খেলছিল। এ সময় সেই চার নাবালক তাকে পাশের একটি খালি জায়গায় নিয়ে গিয়ে সেই ৪ বছরের শিশুকে ধর্ষণ করে বলে অভিযোগ।

মোবাইল ফোনে পর্নগ্রাফি দেখেই অভিযুক্তরা এই কাণ্ড ঘটিয়েছে বলে জানিয়েছে পুলিশ। কানপুর পুলিশের কর্মকর্তা (সিনিয়র সুপারিনটেনডেন্ট পুলিশ) এ কে মিনা জানান, অভিযোগের ভিত্তিতে সেই চারজনের বিরুদ্ধে পকসো আইনে মামলা দায়ের করা হয়েছে।

অভিযুক্তদের তিন দিন হোমে নজরবন্দি রাখা নির্দেশ দেওয়া হয়েছে।