বৃদ্ধা মাকে ঘরে আটকে স্ত্রীর সঙ্গে এক ব্যক্তির শ্বশুরবাড়ি যাওয়ার ঘটনায় তোলপাড় শুরু হয়েছে ভারতে। চব্বিশ পরগনার দক্ষিণ রবীন্দ্রনগরের ক্ষুদিরাম সরণির ওই ঘটনায় বুধবার রাতে বৃদ্ধাকে উদ্ধার করা হয়েছে। ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন
খাবার বলতে এক বোতল জল আর চারখানা বিস্কুট। দরজা-জানলা যেভাবে বন্ধ, তাতে কারও দৃষ্টি তো দূর, আলো-বাতাসও ঢুকতে পারবে না। আশি বছরের বৃদ্ধা মাকে তিন দিনের জন্য ওই অবস্থায় রেখে জামাইষষ্ঠী নিমন্ত্রণে স্ত্রীর সঙ্গে কালিকাপুরে শ্বশুরবাড়িতে গিয়েছিলেন ছেলে।
বুধবার রাতে বৃদ্ধাকে উদ্ধার করার পরে সব শুনে স্তম্ভিত দমদমের বেদিয়াপাড়ার বাসিন্দারা। তিন কাঠা জমির ওপরে নিজের বাড়ি ছিল বৃদ্ধা শোভারানি দাসের। ওই বাড়িতে প্রোমোটিং হওয়ায় ছোট ছেলে ভবনাথ দাস ও বৌমা শ্যামলী দাসের সঙ্গে বেদিয়াপাড়ার আর এন ঠাকুর রোডের একটি বাড়ির একতলায় ভাড়া থাকেন তিনি।





