ভৈরবে পুলিশের সোর্স থানার সামনে প্রকাশ্য স্ত্রীকে ছুরিকাঘাত করেছে। আজ সোমবার দুপুরে ভৈরব থানার সামনে পুলিশের সোর্স সোহেল তার স্ত্রী সারু বেগম (২৫)কে ছুরিকাঘাত করে। ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন
প্রকাশ্য এ ঘটনায় জনতা সোহেলকে আটক করে। সে পুলিশের সোর্স পরিচয় দেয়ায় জনতা তাকে ছেড়ে দেয়। সারু বেগমকে স্থানীয় লোকজন হাসপাতালে পাঠায়।
খোজ নিয়ে জানা গেছে, পুলিশের সোর্স সোহেল শহরের পঞ্চবটি এলাকায় মৃতু সুরুজ মিয়ার মেয়ে সারু বেগমকে বিয়ে। বিয়ের পর তাদের পরিবারে অশান্তি দেখা দেয়। সোমবার বিকালে সারু বেগম থানার সামনে দিয়ে যাবার পথে সোর্স সোহেল দেখে তাকে ছুরিকাঘাত করে। তাকে মূমূর্ষ অবস্থায় হাপাতালে নেয়া হয়।
সোর্স সোহেল জানায়, তার স্ত্রী তাকে না জানিয়ে গর্ভের সন্তান নষ্ট করে।তবে তার স্ত্রী সারু বেগম জানায়, সোহেল পুলিশের সোর্স’র কাজ করে। সে একাধিক বিয়ে করেছে।ভৈরব থানা পুলিশ জানায়, এ ঘটনায় কেউ অভিযোগ করতে আসেনি।





