আজ সোমবার মন্ত্রিসভার বৈঠকে এই নির্দেশ দিয়েছেন তিনি। তিনি বলেন ড্রাইভার ও হেলপারদের প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে। দূরপাল্লায় বিকল্প ড্রাইভারের ব্যবস্থা রাখতে হবে। কোনো চালক একটানা ৫ ঘণ্টার বেশি গাড়ি চালাতে পারবেন না। ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন
বৈঠক শেষে প্রেস ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম এ তথ্য জানিয়েছেন। মন্ত্রিপরিষদ সচিব বলেন, রাস্তার পাশে চালকদের বিশ্রামাগার করতে হবে। ঝুঁকি নিয়ে রাস্তা পারাপার বন্ধ করতে হবে। রাস্তায় সিগন্যাল মানতে হবে। যাত্রী ও চালকদের সিটবেল্ট বাঁধতে হবে। সর্বোপরি সড়ক দুর্ঘটনা রোধে ব্যবস্থা নেয়ার জন্য সংশ্লিষ্টদের আরো বেশী কাজ করতে হবে।
স্বরাষ্ট্রমন্ত্রী, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং নৌ পরিবহনমন্ত্রীকে বসে এ বিষয়ে আলোচনা করে সিদ্ধান্ত নেয়ারও নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।





