বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে নাশকতার অভিযোগে বিশেষ ক্ষমতা আইনে কুমিল্লার চৌদ্দগ্রামে করা এক মামলায় হাইকোর্টের দেয়া জামিন বহাল রাখা প্রশ্নে আদেশ দেয়া হবে মঙ্গলবার (২৬ জুন)। এ বিষয়ে শুনানি শেষে সোমবার (২৫ জুন) প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন আপিল বেঞ্চ আদেশের জন্য এই দিন ধার্য করেন। ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন
আদালতে রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। সঙ্গে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিশ্বজিৎ দেবনাথ। খালেদা জিয়ার পক্ষে ছিলেন আইনজীবী খন্দকার মাহবুব হোসেন, এ জে মোহাম্মদ আলী ও জয়নুল আবেদীন।
এই মামলায় গত ৩১ মে খালেদা জিয়াকে হাইকোর্টের দেয়া ছয় মাসের জামিন আগামী ২৪ জুন পর্যন্ত স্থগিত করেছিলেন আপিল বিভাগ। এর মধ্যে রাষ্টপক্ষকে নিয়মিত লিভ টু আপিল করা নির্দেশ দেন আদালত। সে অনুযায়ী রাষ্ট্রপক্ষ ইতোমধ্যে নিয়মিত লিভ টু আপিল দায়েরও করেছে।
পরে ৩১ মে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন আপিল বেঞ্চ জামিন আদেশ ২৪ জুন পর্যন্ত স্থগিত করেন। এদিকে দুটি মামলার মধ্যে হত্যা মামলায় জামিন বহাল প্রশ্নে আদেশের জন্য দিন ধার্য করা হয়েছে ২ জুলাই।





