লক্ষ্মীপুরে রায়পুরে ১০ লিটার বাংলা মদসহ ইউপি সদস্য আনোয়ার ও তার সহযোগী বাবুকে গ্রেফতার করেছে রায়পুর থানা পুলিশ। ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন

শনিবার রাতে উপজেলার মধ্য কেরোয়া এলাকার খেজুর তলা থেকে তাদের গ্রেফতার করা হয়েছে। আনোয়ার হোসেন ৭ নং বামনী ইউনিয়ন ৮ নং ওয়ার্ড এর মেম্বার ও মৃত. আহসান উল্লার ছেলে। বাবু ৬ নং কেরোয়া ইউনিয়নের দক্ষিণ কেরোয়ার ফজল করিম প্রকাশ হজইল্লার ছেলে।

পুলিশ জানান, ইউপি সদস্য আনোয়ার দীর্ঘদিন থেকে বাংলামদ সেবনসহ ব্যবসা করে আসছে। গোপন সংবাদের ভিত্তিতে ১০ লিটার মদসহ তাদের আটক করা হয়। এসময় তাদের ব্যবহৃত মোটরসাইকেল জব্দ করা হয়েছে।

রায়পুর থানার ওসি একেএম আজিজুর রহমান মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এঘটনায় তাঁদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করে রবিবার দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

রাজশাহী তানোরে চাঁদাবাজির অভিযোগে পাঁচন্দর চার নম্বর ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি ও একই ইউনিয়নের মেম্বার আব্দুল্লাহ আল পলাশ (৩২) কে আটক করেছে থানা পুলিশ।

রবিবার বিকেলে তাকে আদালত থেকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। আটককৃত আব্দুল্লাহ আল পলাশ উপজেলার চিমনা গ্রামের মৃত আবু বক্কারের পুত্র।

তানোর থানা এসআই আনোয়ার হোসেন জানান, উপজেলার প্রাণপুর গ্রামের ডিস ব্যবসায়ী ইয়াসিন আলীর পুত্র রবিউল ইসলামের কাছ থেকে আওয়ামীলীগ নেতা মেম্বার পলাশ তিন লক্ষ টাকা চাঁদা দাবী করেন এবং টাকা না দিলে তাকে ডিস ব্যবসা করতে দেয়া হবে মর্মে হুশিয়ারী প্রদান করা হয়। এ ঘটনায় থানায় রবিউল ইসলাম বাদি হয়ে একটি চাঁদাবাজি মামলা করলে পলাশকে আটক করা হয়।

তানোর থানা অফিসার ইনচার্জ (ওসি) রেজাউল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, চাঁদাবাজির মামলায় মেম্বার পলাশকে আটক করে আদলতে প্রেরণ করা হয়েছে।