পুলিশের কাছে চাঁদা দাবী খবরটাই যেন কেমন কিন্তু এটাই সত্য এমন একটি ঘটনা ঘটেছে ময়মনসিংহের নান্দাইলে পুলিশের কাছে চাঁদা চাওয়ার অভিযোগে ছাত্রলীগের সাবেক চার নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। রোববার সকালে নান্দাইল থানায় তাদের আটক করা হয়। ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন

ময়মনসিংহের গৌরিপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সাখের হোসেন সিদ্দিকি খবরটির সত্যতা নিশ্চিত করে জানান, রোববার সকাল ১০টার দিকে নান্দাইল উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ওয়াহিদুল আলম ফকির ফয়সাল নান্দাইল থানা পুলিশের ওসি কামরুল ইসলাম মিয়ার কাছে ২০ হাজার টাকা চাঁদা চায়।

সেই টাকা নেওয়ার জন্য ছাত্রলীগের চারজন নেতাকর্মীকে থানায় পাঠান তিনি। এরা পুলিশকে চাঁদার টাকা দেয়ার জন্য পীড়াপীড়ি করতে থাকে।একপর্যায়ে পুলিশ চাঁদা নিতে আসা উপজেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি রাজু (২৯), সাবেক সাংগাঠনিক সম্পাদক রয়েল (২৬) ও ছাত্রলীগকর্মী টিটু (২৫) ও কামরুল হাসানকে (২৯) আটক করে। পরে আটকদের জিজ্ঞাসাবাদের জন্য ময়মনসিংহে ডিবি পুলিশের কাছে হস্তান্তর করা হয়। তাদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

এ ব্যাপারে ছাত্রলীগের জেলা সভাপতি রবিকুল ইসলাম রকিব ও সাধারণ সম্পাদক সরকার মোহাম্মদ সব্যসাচী ছাত্রলীগ পরিচয়ে পুলিশের কাছে চাঁদা চাওয়ার তীব্র নিন্দা জানান। নেতৃবৃন্দ সুষ্ঠু তদন্তের মাধ্যমে ছাত্রলীগ নামধারী চাঁদাবাজদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।