উত্তরঃ স্ত্রীর মাসিক চলাকালে সহবাস করা ইসলামে নিষিদ্ধ এবং স্বাস্থ্যের জন্যও তা খারাপ। নারীর মাসিক চলাকালে তার যৌন আকাঙ্ক্ষা বেড়ে যায় তা ঠিক, কিন্তু এ অবস্থায় যৌন মিলন করলে তার স্বাস্থ্যের ক্ষতি হবে। এমন বাঁধা নিষেধ চিকিৎসা বিজ্ঞানেও আছে। কেননা, এমন সময় নারীর যোনিপথ থাকে অপরিচ্ছন্ন।

স্ত্রীকে মাসিকের সময় যৌন তৃপ্তি দেওয়ার নিয়ম

স্ত্রীর মাসিক চলাকালে আপনার স্ত্রীর যৌন আকাঙ্ক্ষা বেড়ে গেলে তাকে যোনিপথ ব্যবহার ব্যতীতই যৌনতার আনন্দ লাভ করাতে পারে। নারী যৌন মিলন ব্যতীতও চুম্বন, মর্দন, আলিঙ্গণের মাধ্যমে যৌনতার আনন্দ লাভ করে থাকে। তাই আপনার স্ত্রীও যদি মাসিক চলাকালে যৌনতায় আগ্রহী হয়ে ওঠে তাহলে স্ত্রীকে আশাহত না করে চুম্বন, মর্দন ও আলিঙণের মাধ্যমে স্ত্রীকে যৌনতার আনন্দ লাভ করাতে পারেন। এতে ইসলামের নিষিদ্ধের আওতায় পড়বে না। তবে মাসিকের সময় সাবধানতা অবলম্বন করতে হবে যাতে অধিক উত্তেজনা বশবতী বা আবেগের বশে যোনিপথে মিলন না ঘটে। স্ত্রীর মাসিকের সময় যোনিপথে মিলন ঘটে গেলে স্বামী স্ত্রীকে কবীরাহ গুনাহের ভাগীদার হতে হবে এবং তাঁর জন্য কাফফারা আদায় করতে হবে।