ঈদের ছুটিতে এবার আত্মীয়র বাড়িতে ঘুরতে গিয়েছিলেন যুবক ফয়সাল। কিন্তু সেই ঘুরতে যাওয়াটাই হয়তো কাল হয়ে দাঁড়াতো ফয়সালের জন্য। শিবচর থেকে বাড়ি ফেরার সময় লঞ্চ ঘাট থেকে পদ্মা নদীতে পড়ে যান ফয়সাল। ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন

এই সময় তার কাঁধে ছিলো ব্যাগ এবং সাথে সাথেই তিনি চিৎকার করে উঠেন। কিন্তু নদী থেকে পন্টুনে উঠানোর কোনো সরঞ্জাম না থাকায় সবাই শঙ্কিত হয়ে পড়েন। পরে একটি বাঁশের মাধ্যমে হাত টেনে উঠানো হয় তাকে। লঞ্চ ঘাটে মোটা রশিসহ পানি থেকে যাত্রী উত্তোলনের জন্য সরঞ্জাম না থাকায় এসময় লঞ্চ সম্পৃক্তদের উপর ক্ষোভ প্রকাশ করেন বিআইডব্লিউটিএ উপ পরিচালক।

পরে ফয়সালকে প্রাথমিক চিকিৎসা দিয়ে শিমুলিয়াগামী লঞ্চে তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। ফয়সাল ঈদ উপলক্ষ্যে শিবচরের আত্মীয় বাড়িতে বেড়ানো শেষে বাড়ি ফিরছিলেন।

ফয়সালের বাড়ি নারায়নগঞ্জ জেলায়। তার বাবার নাম মো. বোরহানউদ্দিন। এই ব্যাপারে ফয়সাল বলেন ,’ আসলে খুব ভীড় ছিলো তাই তাড়াতাড়ি উঠতে গিয়েছিলাম। কিন্তু হুট করেই পড়ে যাই। কিন্তু আমি সাঁতার পারতাম না, তাই খুব ভয় পেয়ে গিয়েছিলাম।’