ঝিনাইদহের উপশহরপাড়ায় কথিত প্রেমের প্রস্তাবে রাজি না হওয়া স্কুলছাত্রী পূজা বিশ্বাসকে (১৬) কুপিয়ে আহত করা সেই প্রেমিককের সাথে পূজা বিশ্বাস এবার অজানার উদ্দ্যেশে উধাও হয়েছে বলে অভিযোগ উঠেছে। ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন
বৃহস্পতিবার (২১ জুন) আনুমানিক আড়াইটার দিকে এ ঘটনা ঘটে।
জানা যায়, পূর্বের ঘটনার প্রায় ৬ মাস পর পূজা বিশ্বাসের পিতা বিপুল মজুমদার মেয়েকে মহা ধুমধাম করে পাশের জেলা মাগুরায় বিবাহ দেয়। গতকাল বৃহস্পতিবার আনুমানিক আড়াইটার দিকে উপশহরপাড়ার পুজার পিতার বাসা হতে নিজ স্বামীর বাড়ি মাগুরার উদ্দ্যেশে স্বামীর সহিত মটরসাইকেলযোগে রওনা দেয়।
পথিমধ্যে পূর্ব পরিকল্পনা মোতাবেক পুজা তার স্বামীকে ঝিনাইদহ টার্মিনালে মোটরবাইক থামিয়ে ফলের জুস ও কিছু ফল কেনার জন্য পাঠায়। স্বামী ফল ও জুস নিয়ে ফিরে আসলে ততক্ষণে পূজা তাকে কুপিয়ে আহত করা সেই প্রেমিক লিটুর (২৪) সাথে অজানার উদ্দ্যেশে উধাও হয়।
এসময় পূজা বিশ্বাস যথেষ্ট পরিমান সোনার অলঙ্কারাদি ও টাকা পয়সা সাথে নিয়ে প্রেমিক লিটুকে নিয়ে পালিয়ে যায়।
এদিকে পূজা বিশ্বাসের পিতা বিপুল মজুমদার এসংবাদের আংশিক অস্বীকার করে সাংবাদিকদের জানান, আমার জামাই আমাকে ফোন করে বলে পূজাকে পাওয়া যাচ্ছে না। পরে মাগুরা থানায় একটি জিডি করি।
এঘটনার পর থেকেই লিটুর ভগ্নিপতি উপশহরপাড়ার এলাকার ভাড়াটে ফল ব্যাবসায়ী বাবু ও তার স্ত্রী সহ লিটুর গোটা আমিতয় স্বজন পরিবার পরিজন আতঙ্কে উধাও হয়েছে বলে স্থানীয়রা জানায়।
এব্যাপারে ঝিনাইদহ সদর থানার ওসি জানান, ঝিনাইদহ সদর থানায় কেউ কোন অভিযোগ করিনি, করলে আইন অনুযায়ী যথা যথ ব্যাবস্থা নেওয়া হবে।
উল্লেখ্য, ঝিনাইদহের উপশহর পাড়ায় নিজ বাসার ছাদে কথিত প্রেমের প্রস্তাবে সাড়া না দেওয়ায় ২৫শে অক্টোবর ২০১৬ তারিখ সোমবার সন্ধ্যায় লিটু নামের এক যুবক স্কুলছাত্রী পূজা বিশ্বাসকে (১৫) কুপিয়ে আহত করেছিল। চিকিৎসাধিন অবস্থায় সে আশঙ্কামুক্ত ছিল।
যুবক লিটুর পায়ে গুলি লাগা অবস্থায় আটক করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করে চিকিৎসা শেষে জেল হাজতে প্রেরণ করা হয়েছিল।





