আজ বিকেলে ঢাকা -বরিশাল লঞ্চ সার্ভিসের একটি লঞ্চ বন্দর ছাড়ার আগেই নস্ট হয়ে যায় । ফলে, বিপাকে পড়েছে লঞ্চটির ৬০০ যাত্রী । ফলে, অন্য একটি লঞ্চ এর ব্যাবস্থা করা হচ্ছে তাদের জন্য। ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন

বরিশাল-ঢাকা দিবা লঞ্চ সার্ভিস এর নস্ট হওয়া লঞ্চটি হল ‘গ্রিন লাইন-৩’ ।আজ শুক্রবার বিকেল ৩টায় বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে জাহাজটি ছাড়ার কথা থাকলেও বন্দরেই এটির ইঞ্জিন সমস্যা দেখা দেয়।

এতে করে ওই জাহাজের ৬০০ যাত্রী বিপাকে পড়েছেন।এ ব্যাপারে গ্রিন লাইন ওয়াটার ওয়েজের ব্যবস্থাপক আব্দুস ছাত্তার জানান, বিকেল ৩টায় বরিশাল থেকে যাত্রী নিয়ে ঢাকা রওনা দেওয়ার আগেই ইঞ্জিনে হাওয়া ঢুকে ত্রুটি দেখা দেয়।

আমাদের গ্রিন লাইন-২ রাত ৯টায় বরিশালে পৌঁছাবে। এরপর যাত্রীদের বরিশাল থেকে ঢাকায় নিয়ে যাওয়া হবে। যাত্রীদের মধ্যে যারা টিকিট ফেরত দিয়েছেন, তাদের টিকিট ফেরত নেয়া হয়েছে।