আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের প্রধান প্রতিদ্বন্দ্বী বিএনপিকে রাজনীতিতে কোনো ধরনের ছাড় না দেয়ার ইঙ্গিত দিয়েছেন । তার মতে, ‘রাজনীতিতে ভালোবাসার কোনো জায়গা নাই। রাজনীতি হিসাবের অংক। এখানে ভালোবাসা দেয়া, প্রেম করার কোনো সুযোগ নাই।’ ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন
শনিবার ৬৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে শনিবার দলের নানা কর্মসূচির বিষয়ে জানাতে শুক্রবার রাজধানীতে সংবাদ সম্মেলন করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। এ সময় তিনি এ কথা বলেন। কাদের জানান, ২৩ বঙ্গবন্ধু এভিনিউয়ে ১০ তলা যে নতুন ভবন করা হয়েছে, সেটি কাল উদ্বোধন করবেন শেখ হাসিনা।
জানান, দলের তহবিলের টাকা দিয়েই ভবনটি নির্মাণ করা হয়েছে। এর আগে বিভিন্ন জায়গায় কার্যালয় থাকলেও এবার একই ভবনে সব নেতাকর্মী একত্রিত হতে পারবে। ডিজিটাল বাংলাদেশের সাথে সামঞ্জস্য রেখেই এই ভবনটি নির্মাণ করা হয়েছে। এখানে কোথায় কোন কক্ষ থাকবে তা শেখ হাসিনা নিজে নকশা করেছেন।





